Advertisement
E-Paper

কারখানার বর্জ্য জল শোধনে কৃত্রিম মেধা! এনআইটি দুর্গাপুরের প্রকল্পে প্রয়োজন গবেষক

প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৯:১৭

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে ওষুধ কারখানার দূষিত জল পরিষ্কার করার নতুন পদ্ধতি তৈরি নিয়ে গবেষণা করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। এই মর্মে প্রতিষ্ঠানের প্রয়োজন গবেষক। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর থেকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে।

আবেদন করবেন কী ভাবে?

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মে ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

NIT Durgapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy