আগামী শনিবার, ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। সেই ম্যাচে বিরাট কোহলিদের পরিচিত নীল-কালো জার্সিতে দেখা যাবে না। অন্য জার্সি পরে নামবেন তাঁরা। প্রতি বছরই পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে যে উদ্যোগ নেয় আরসিবি, এ বারও তার ব্যতিক্রম নয়। তাই দিল্লি ম্যাচে সবুজ জার্সিতে খেলতে দেখা যাবে বেঙ্গালুরুকে।
ওই জার্সি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোটা বিশ্বে বেঙ্গালুরুই একমাত্র কার্বন-নিরপেক্ষ দল। ২০১১ থেকেই তারা অন্তত একটি ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে নামে পরিবেশরক্ষার বার্তা দিতে।
আরসিবি-র সিইও রাজেশ মেনন জানিয়েছেন, বছরের পর বছরের পরিকল্পনা সফল হলে কার্বন-নিরপেক্ষ দলের তকমা পাওয়া যায়। তাঁর আশা, এতে সমর্থক এবং দলমালিকেরাও অনুপ্রাণিত হবেন এবং পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসবেন।
ম্যাচের দিন আরসিবি-র সমর্থকদের নিয়ে সমীক্ষা করা হয়। সকল স্ট্যান্ডে থাকেন আরসিবি-র প্রতিনিধিরা। কারা কী ভাবে মাঠে আসেন, কারা গাড়ি ব্যবহার করেন এ সব নিয়ে প্রশ্ন করা হয়। প্রত্যেক সমর্থক নিজেদের কাজকর্মে কতটা কার্বন নিঃসরণ করছেন তার পরিমাপ করা হয়। তাঁদের উৎসাহ দেওয়া হয় মেট্রো বা গণপরিবহনে আসার জন্য। টিকিট দেখালে বিনামূল্যে মেট্রো বা বাসে আসা যায়।
আরও পড়ুন:
পাশাপাশি স্টেডিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা, সোলার প্যানেলের সাহায্যে স্টেডিয়ামের আলো জ্বালানোর মতো বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রতি বার মরসুম শুরুর আগে চেষ্টা করা হয় দূষণ যথাসম্ভব কমানোর। এই সচেতনতা যাতে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া যায় তার উদ্যোগ নেওয়া হয় সব সময়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৬:২৭
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর -
১৫:৪৬
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী -
১৪:৩২
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার -
১৩:১৯
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী -
১২:৫০
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা