বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শ্রেয়স আয়ারের ক্যাচ দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। অনেকেই মনে করছেন, আইপিএলে আর এ রকম ক্যাচ দেখা যাবে না। অতীতে আইপিএলে বহু বার ‘রিলে ক্যাচ’ দেখা গিয়েছে। অর্থাৎ প্রথম ফিল্ডার বল তালুবন্দি করার পর ভারসাম্য না রাখতে পেরে সতীর্থের হাতে বল ছুড়ে দিয়েছেন। দ্বিতীয় ফিল্ডার ক্যাচ ধরেছেন। তবে শ্রেয়স বৃহস্পতিবার যে ক্যাচটি ধরেছেন, তা শুধু কঠিনই ছিল না, প্রচণ্ড বুদ্ধি কাজে লাগাতে হয়েছে সেই ক্যাচের জন্য। ম্যাচের পর নিজেই নিজের পিঠ চাপড়ে দিয়েছেন শ্রেয়স।
মুম্বইয়ের ইনিংসের ১৮তম ওভারে ক্যাচটি হয়। মার্কো জানসেনের বল তুলে মেরেছিলেন হার্দিক পাণ্ড্য। বলটি বাউন্ডারির দড়়ি পেরিয়েই যাচ্ছিল। শেষ মুহূর্তে শূন্যে ভাসা অবস্থায় ক্যাচটি নেন শ্রেয়স। পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি বল ছুড়ে দেন সামনে দাঁড়িয়ে থাকা জ়েভিয়ার বার্টলেটের হাতে। বার্টলেট সেটি তালুবন্দি করেন।
শ্রেয়স ক্যাচটি ধরেছিলেন মুম্বইয়ের ডাগআউটের সামনে। সেখানে বসে থাকা রোহিত শর্মা, সূর্যকুমার যাদবেরা সেই ক্যাচ দেখে অবাক হয়ে যান। রোহিতের মুখ হাঁ হয়ে যায়। শ্রেয়স দু’হাত তুলে সেখানেই উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
ম্যাচের পর শ্রেয়সকে অনুরোধ করা হয় ক্যাচটি নিয়ে একটি শব্দ বলতে। শ্রেয়স বলেন, “দর্শনীয়।” একটু থেমে তিনি বলেন, “কেউ তো ক্যাচটার প্রশংসা করছে না। তাই নিজেই নিজের প্রশংসা করছি।” এ কথা বলে তিনি নিজের পিঠ নিজেই চাপড়ে দেন।
আরও পড়ুন:
শ্রেয়সের ক্যাচ ভুলতেই পারছেন না সচিন। তিনি প্রশংসা করেছেন শ্রেয়সের বুদ্ধি এবং ফিটনেসের। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “শ্রেয়সের ওই অসাধারণ ক্যাচের নেপথ্যে শুধুমাত্র শারীরিক সক্ষমতাই নেই, রয়েছে অসাধারণ বুদ্ধিও। ওকে বলের গতি, উচ্চতা, বাউন্ডারি লাইনের অবস্থান, সেটা অতিক্রম করার কত কাছাকাছি রয়েছে ও— এই বিষয়গুলোও ভাবতে রয়েছে। যে ভাবে লাফ মেরেছে তা নিখুঁত। এর পর বাতাসে ভেসে থাকাকালীনই বলটা ধরেছে এবং পড়ে যাওয়ার আগে সতীর্থের দিকে তা ছুড়ে দিয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওকে বুঝতে হয়েছে ফিল্ডার কোথায় দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এই বিষয়গুলো ভেবে নেওয়ার মাধ্যমে ওর অসাধারণ বুদ্ধি, সময়জ্ঞান, ফিটনেস এবং ঠান্ডা মাথাই বোঝা যাচ্ছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৬:২৭
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর -
১৫:৪৬
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী -
১৪:৩২
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার -
১৩:১৯
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী -
১২:৫০
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা