Advertisement
E-Paper

Rishabh Pant: পুরনো সতীর্থদের সঙ্গে ছবি ‘গুরু’র! দেখে কী বললেন ‘শিষ্য’ পন্থ

অনেক দিন বাদে পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করেছেন রিকি পন্টিং। সেই ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সেই ছবি দেখে মন্তব্য করেছেন ঋষভ পন্থ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৮:১৫
আইপিএল দলের কোচের ছবি দেখে চমকেছেন পন্থ

আইপিএল দলের কোচের ছবি দেখে চমকেছেন পন্থ ফাইল চিত্র

অনেক দিন পরে পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন রিকি পন্টিং। তাঁদের সঙ্গে তোলা ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। আর সেই ছবি দেখেই চমকেছেন ঋষভ পন্থ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ। সেই দলেরই কোচ পন্টিং। গুরুর ছবি দেখে মন্তব্য করেছেন শিষ্য।

নেটমাধ্যমে পন্টিং একটি ছবি প্রকাশ করেন। সেখানে পন্টিংয়ের সঙ্গে জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, ম্যাথু হেডেন, ড্যারেন লেম্যান, অ্যান্ডি বিকেল, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসনের মতো অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে পন্টিং লেখেন, ‘অনেক দিন পরে সবাই একসঙ্গে। কিংবন্তিদের সঙ্গে দারুণ সময় কাটালাম।’

পন্টিংদের এই ছবিতেই মন্তব্য করেছেন পন্থ। তিনি লিখেছেন, ‘সব বসেরা একসঙ্গে।’ মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও। তিনি লিখেছেন, ‘পন্টিং তোমার অভাব বোধ করছি।’ উল্লেখ্য এ বারই আইপিএলে পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন ওয়ার্নার।

Ricky Ponting Rishabh Pant australia cricket IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy