এ বারের আইপিএলকে পাখির চোখ করেছেন ঋষভ পন্থ। গত বারের মরসুমের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কও করা হয়েছিল তাঁকে। কিন্তু সঞ্জীব গোয়েন্কার দলের হয়ে একটি শতরান ছাড়া গোটা আইপিএলে চুপ ছিল পন্থের ব্যাট। তিনি জানেন, এ বার রান না পেলে সমালোচনা আরও বাড়বে। কার্যত এটাই তাঁর শেষ সুযোগ। তাই এ বার শুরু থেকে রান চাইছেন তিনি। তার জন্য ব্যাটিং অর্ডারে বদল করতে পারেন পন্থ।
সংবাদসংস্থা পিটিআইকে এক সূত্র বলেছে,“ম্যানেজমেন্ট ও পন্থ সকলেই একমত। তিন নম্বরই পন্থের সেরা জায়গা। তাই এ বার ও তিন নম্বরেই নামবে। শুরুতে এডেন মার্করাম ও মিচেল মার্শ। তিন নম্বরে পন্থ। নিকোলাস পুরান চার নম্বরে নামবে। পরের ব্যাটিং অর্ডার প্রয়োজন মতো বদল হবে।”
গত বার ১৩৩.১৭ স্ট্রাইক রেটে ২৬৯ রান করেছিলেন পন্থ। তার মধ্যে একটি ১১৮ রানের ইনিংস ছিল। অধিনায়ক ফর্মে না থাকার খেসারত দিতে হয়েছিল দলকে। প্লে-অফে উঠতে পারেনি লখনউ। তাই এ বার নিজের ব্যাটে রানের পাশাপাশি দলকেও প্লে-অফে তুলতে চান পন্থ।
আরও পড়ুন:
এ বারের আইপিএল পন্থের উপরেই সবচেয়ে বেশি চাপ থাকবে, এমনটাই মনে করেন ফাফ ডু’প্লেসি। তিনি বলেন, “আমার মতে এই মরসুমে সবচেয়ে বেশি চাপ থাকবে পন্থের উপর। কেউ বেশি দাম পেলে ভাল খেলে। আবার কেউ পারে না। গত মরসুমও ওর জন্য কঠিন ছিল। দলও ভুগেছিল। তাই এ বার শুরু থেকেই পন্থ চাপে থাকবে। এখন দেখার, ও চাপ সামলাতে পারে কি না।”
ভারতের টেস্ট দলের এক নম্বর উইকেট-রক্ষক ব্যাটার পন্থ। কিন্তু সাদা বলের ক্রিকেটে জায়গা হারিয়েছেন তিনি। এক দিনের ক্রিকেটে প্রথম পছন্দ লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেট-রক্ষক ব্যাটার হিসাবে সুযোগ পান পন্থ। টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও ঈশান কিশন ফর্মে থাকায় পন্থের আর জায়গা নেই। তাই এ বারের আইপিএল পাখির চোখ করেছেন তিনি। আইপিএলে ভাল খেলে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী