সাজঘরে ধূমপান করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শাস্তি পেয়েছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালস অধিনায়ক রানও পাচ্ছিলেন না। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস খেলে মুখ খুললেন তিনি। জবাব দিয়েছেন সমালোচকদের।
দলকে জেতাতে না পারলেও রিয়ানের ৫০ বলে ৯০ রানের ইনিংস প্রশংসিত হয়েছে। ম্যাচের পর তাঁকে প্রশ্ন করা হয়, ৮টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ইনিংস কি সমালোচকদের জবাব? উত্তরে রিয়ান বলেছেন, ‘‘আমার মনে হয় না এ সব নিয়ে যাঁরা কথা বলছেন বা সমালোচনা করছেন, তাঁদের জবাব দেওয়ার প্রয়োজন আছে। দিনের শেষে আমার লক্ষ্য ২ পয়েন্ট। তাই আমরা ম্যাচ হেরে গেলে আমার রান বা ইনিংস গুরুত্বহীন।’’
গত ২৮ এপ্রিল পঞ্জাব কিংস ম্যাচের দিন সাজঘরে ই-সিগারেট সেবন করে শাস্তি পেয়েছেন রিয়ান। বিসিসিআই তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ (প্রায় ২৫ লাখ টাকা) জরিমানা করেছে। সেই বিতর্ক পিছনে ফেলে এগোতে চাইছেন রিয়ান। এত দিন প্রত্যাশা মতো রান না পাওয়ায় চাপে ছিলেন। শুক্রবারের ইনিংস তাঁকে অনেকটা চাপ মুক্ত করেছে। তবে ই-সিগারেট বিতর্কে কোনও মন্তব্য করেননি রাজস্থান অধিনায়ক।
আরও পড়ুন:
আইপিএল ভাল ভাবে শুরু করলেও ধারাবাহিকতার অভাবে ভুগছে রাজস্থান। শুক্রবার দিল্লি ম্যাচের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থানের। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রিয়ানের দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী