Advertisement
E-Paper

Shoaib Malik: শেষ মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন শোয়েব মালিক, কেন?

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন শোয়েব। তাঁদের সন্তান তিন বছরের ইজহান বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশেই ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:৩০
শোয়েব মালিক।

শোয়েব মালিক। ফাইল ছবি

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না শোয়েব মালিক। পাকিস্তানের ব্যাটারের অনুপস্থিতির কথা সোমবার ম্যাচের ঠিক আগে জানিয়েছে পাক বোর্ড। জানা গিয়েছে, শোয়েবের ছেলে অসুস্থ। তাই সোমবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে তিনি নামছেন না।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন শোয়েব। তাঁদের সন্তান তিন বছরের ইজহান বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশেই ছিল। কিন্তু সেখানে আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। উদ্বিগ্ন শোয়েব তাই শেষ ম্যাচে নামতে রাজি হননি। জানা গিয়েছে, ম্যাচের আগেই এই তারকা দম্পতি সন্তানকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানেই তাঁদের সন্তানের চিকিৎসা হবে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচে জিতে ইতিমধ্যেই ২-০ এগিয়ে রয়েছে পাকিস্তান। সোমবার তৃতীয় ম্যাচ খেলার পর মঙ্গলবার ঢাকায় যাবে দল। সেখানে দু’টি টেস্ট খেলবে তারা। শোয়েব টেস্ট দলে নেই। ফলে তাঁকে দল ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুবাই উড়ে গিয়েছেন দলের দুই সদস্য উসমান কাদির এবং ইমাদ ওয়াসিমও। দু’দিন পরিবারের সঙ্গে কাটিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই ফিরে আসবেন তাঁরা।

Shoaib Malik Sania Mirza Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy