Advertisement
E-Paper

দেখিয়ে দিলাম ভারতকেও হারানো যায়! ম্যাচ জেতানো ইনিংস খেলা মিলারের টোটকা কি শুনবে জ়িম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ়

অহমদাবাদে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ডেভিড মিলার। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। সেই মিলার খেলা শেষে বাকিদের পথ দেখালেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২
cricket

ডেভিড মিলার। ছবি: পিটিআই।

কঠিন পরিস্থিতি থেকে দলের হাল ধরেছিলেন তিনি। ভারতকেও যে হারানো যায়, সেই বিশ্বাস তৈরি করেছিলেন। সেই বিশ্বাসে ভর করে অহমদাবাদের মাঠে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন মিলার। খেলা শেষে বাকি দলগুলিকে পথ দেখালেন মিলার। দেখিয়ে দিলেন যে, ভারতকেও হারানো যায়।

খেলা শেষে সাংবাদিক বৈঠকে মিলার শুরুতেই বলেন, “বাকিদের দেখিয়ে দিলাম যে, ভারতকেও হারানো যায়। ভারত খুবই শক্তিশালী দল। কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখলে, নিজেদের সেরাটা দিলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভারতকেও হারানো সম্ভব।” এর পরে জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তার আগে কি মিলারের টোটকা শুনবে দুই দল? কী ভাবে ভারতকে হারানো সম্ভব তার একটা নীল নকশা দুই দলের সামনে তুলে ধরেছেন প্রোটিয়া ব্যাটার।

মিলার জানিয়েছেন, তাঁদের দলে অভিজ্ঞতার অভাব নেই। রবিবার সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছিলেন তাঁরা। মিলার বলেন, “আমরা খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। বিষয়টা খুব সহজ রাখতে চেয়েছিলাম। আমাদের দলে অভিজ্ঞতা রয়েছে। আমরা দীর্ঘ দিন ধরে একসঙ্গে খেলছি। চাপের মধ্যে কী ভাবে খেলতে হয় জানি। তাই তাড়াহুড়ো না করে নিজেদের স্বাভাবিক খেলা খেলেছি। তাতেই জিতেছি।”

মিলার যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ২০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে। সেখান থেকে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শুধু রান করা নয়, রান তোলার গতিও বাড়ান। ফলে কোনও সময়েই দক্ষিণ আফ্রিকার রানরেট কমেনি। মিলার জানিয়েছেন, তিনি সামনের দিকে খেলার চেষ্টা করছিলেন। প্রোটিয়া ব্যাটার বলেন, “সামনের দিকের বাউন্ডারি ছোট ছিল। তাই চেষ্টা করছিলাম সামনের দিকে খেলার। তবে শর্ট বল পেলে পুল মেরেছি। ওদের বাধ্য করেছি আমার পছন্দের জায়গায় বল ফেলতে। ব্রেভিসের সঙ্গে জুটিটা ভাল হয়েছে। সেই জুটিই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছে।”

রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে হেরেছে ভারত। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়ের কাছ থেকে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই হারের বদলা নিয়েছে তারা। আর সেই বদলার নায়ক মিলার দেখিয়ে দিচ্ছেন, ভারতকেও হারানো সম্ভব। বাকি দলগুলিকে পথ দেখাচ্ছেন তিনি।

South Africa Cricket Team David Miller
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy