Advertisement
E-Paper

শ্রীলঙ্কা ক্রিকেটে বিতর্ক, দল খারাপ খেলার কারণে গোটা বোর্ডকে বাতিল করার পথে দেশের প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার ক্রিকেটে আবার শোরগোল। দল খারাপ খেলার কারণে গোটা বোর্ডকে বাতিল করে দিতে পারেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। শুক্রবার রাতের দিকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২০:৫৪
cricket

শ্রীলঙ্কা ক্রিকেট দল। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার ক্রিকেটে আবার শোরগোল। দল খারাপ খেলার কারণে গোটা বোর্ডকে বাতিল করে দিতে পারেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। শুক্রবার রাতের দিকে বোর্ডের প্রধান শাম্মি সিলভার সঙ্গে দেখা করার কথা অনুরার। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ডকর্তাদের নিয়োগ করা হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিলভাকে সরিয়ে দেওয়া হতে পারে। ক্রিকেট খেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগ করা হতে পারে। শ্রীলঙ্কায় ১৯৭৩-এর ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনও ক্রীড়াসংস্থার বোর্ড বাতিল করে দেওয়ার। তবে আইসিসি-র নিয়ম এটির সম্পূর্ণ উল্টো।

জানা গিয়েছে, অনুরা চাইছেন সিলভা নিজে থেকেই পদত্যাগ করুন। ১ মে থেকে নতুন প্রশাসন দায়িত্বে আসুক, এমনটাই চাইছেন অনুরা। শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিদ্রোহ, আইসিসি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পতন এবং সাম্প্রতিক কালে দলের খারাপ খেলা নিয়ে ক্ষুব্ধ দেশের প্রেসিডেন্ট।

Advertisement

উল্লেখ্য, গত বছর নির্বাচনে জিতেছিলেন সিলভা। ২০২৭-এর মে পর্যন্ত তাঁর কাজের মেয়াদ। গত নভেম্বরে ক্রীড়ামন্ত্রীর নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে পুরনো পদে পুনর্বহাল হন। ২০২৪-এর ডিসেম্বরে এ ভাবেই অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করায় শ্রীলঙ্কার সদস্যপদ খারিজ করে দিয়েছিল আইসিসি। ফলে ২০২৫-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারেনি তারা। তবে সরকার জানিয়েছে, সিলভাকে সরানোর সিদ্ধান্ত আইসিসি-কে জানিয়েই নেওয়া হবে।

Sri Lanka Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy