বিপাকে ভানুকা রাজাপক্ষ। ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে মন্তব্য করে সমস্যায় পড়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার। তৈরি হয়েছে নতুন বিতর্ক। উঠেছে বেআইনি ব্যাট নিয়ে খেলার অভিযোগ। বিতর্কের মাঝে নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন রাজাপক্ষ।
কী বলেছিলেন রাজাপক্ষ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীলঙ্কার ক্রিকেটার বলেছিলেন, “আমরা যে ব্যাটে খেলি তার থেকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট অনেক উন্নত। ওরা অন্য ব্যাটে খেলে। মনে হয়, ওদের ব্যাটের উপর রবার লাগানো আছে। ভাবা যায় না, এটা কী ভাবে সম্ভব। কী ভাবে এত সুন্দর ব্যাটে ওরা খেলে। ও রকম ব্যাট বাকি দেশের ক্রিকেটারেরা কিনতেই পারবে না।”
ব্যাট নিয়ে বিতর্কের শুরু
রাজাপক্ষের এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। সমাজমাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের একটা অংশ রাজাপক্ষের পাশে দাঁড়ান। তাঁদের দাবি, ভারতীয় ক্রিকেটারেরা আইসিসির নিয়ম ভেঙে অন্য ধরনের ব্যাট ব্যবহার করেন। সেই কারণেই এতটা সফল তাঁরা। আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
পাল্টা ভারতীয় সমর্থকেরা দাবি করেন, আইসিসির নিয়মে স্পষ্ট লেখা রয়েছে, কী ধরনের ব্যাট নিয়ে ক্রিকেটারেরা খেলতে পারবেন। তার দৈর্ঘ্য, প্রস্থ নির্দিষ্ট। ব্যাট কতটা মোটা হবে তা-ও ঠিক করা থাকে। সেই নিয়মের বাইরে কোনও ব্যাট নিয়ে খেলা যায় না। ম্যাচের আগে ব্যাট পরীক্ষা করে দেখা হয়। রাজাপক্ষ যে মন্তব্য করেছেন তা ক্রিকেট সম্পর্কে ধারণা থাকা কেউ করবেন না বলেই দাবি করেন তাঁরা।
আরও পড়ুন:
রাজাপক্ষের ব্যাখ্যা
বিতর্কের মাঝে আবার মুখ খুলেছেন রাজাপক্ষ। তিনি জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কোনও অভিযোগ করেননি। রাজাপক্ষ সমাজমাধ্যমে লেখেন, “একটা বিষয় পরিষ্কার করতে চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাতে বিতর্ক বাড়ছে। তাই এই পোস্ট করতে হচ্ছে।”
রাজাপক্ষ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়েই ব্যাট নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেটার বলেন, “আমি ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের প্রশংসা করতেই সেই কথা বলেছিলাম। বোঝাতে চেয়েছিলাম, ওদের পরিকাঠামো কতটা উন্নত। ব্যাট তৈরির কারখানাগুলো বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। সেই ব্যাটের সেরা ব্যবহার ওরা করে। সম্পূর্ণ সম্মান থেকেই ওই কথা আমি বলেছিলাম। কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কাউকে অসম্মান করতে চাইনি। ভারতীয় ক্রিকেটকে আমি সম্মান করি।”
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা আইসিসি কোনও মন্তব্য করেনি। ক্রিকেটে বল বিকৃতির অভিযোগ অনেক পুরনো। তবে ব্যাট নিয়ে এখনও পর্যন্ত তেমন বিতর্ক হয়নি। আইসিসি ব্যাটের আকারের নিয়ম ঠিক করে দিলেও ব্যাটের মান সম্পর্কে কোনও নিয়ম নেই। যত দিন যাচ্ছে, ব্যাটের মান আরও উন্নত হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারেরাও ধারাভাষ্য করতে গিয়ে মাঝেমধ্যে ব্যাটের মান নিয়ে মজা করেন। সেই ব্যাট নিয়েই বিতর্ক তৈরি হয়ে গেল বিশ্বকাপে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের