চোটের জন্য ব্রাইডন কার্স গোটা আইপিএলেই খেলতে পারবেন না। বাধ্য হয়ে ইংল্যান্ডের জোরে বোলারের পরিবর্ত খুঁজে নিলেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের পরের দিনই নতুন ক্রিকেটারের নাম জানিয়ে দিলেন কাব্য মারানেরা।
৭৫ লাখ টাকার বিনিময়ে শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ককে দলে নিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট, ২৮টি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৫ বছরের বাঁহাতি জোরে বোলারের। আইপিএল খেলার অভিজ্ঞতা নেই তাঁর। যদিও গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের দলে ছিলেন মদুশঙ্ক।
আরও পড়ুন:
আইপিএল না খেললেও একাধিক দেশের টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মদুশঙ্কের। ২০২৫ সালে পাকিস্তান সুপার লিগে খেলছেন। গত দু’মরসুম খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি-টোয়েন্টিতে। ২০২০-২১ মরসুম থেকে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগেও। সব মিলিয়ে ২৬টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২০। হায়দরাবাদ কর্তৃপক্ষের আশা, মদুশঙ্কা যোগ দিলে দলের বোলিং নিয়ে সমস্যা অনেকটা কমবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২৩:২৪
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই -
১৭:২৪
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের -
১৬:১৭
শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী -
১৪:১২
আইপিএলে রেকর্ড আর্চারের, হায়দরাবাদ ম্যাচে একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে টপকে নজির রাজস্থানের জোরে বোলারের -
১১:১২
মুম্বইয়ে আবার ফিরতে চলেছে রোহিত-যুগ, হার্দিককে নিয়ে অসন্তোষ, দল ছাড়তে চাইলে পাণ্ড্যকে আটকাবেন না কর্তারা