টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহেন্দ্র সিংহ ধোনির বিশেষ পরামর্শ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক সূর্যকে বলেছিলেন বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা কী ভাবে খেলা উচিত। কেমন মানসিকতা প্রয়োজন। বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
সংবাদ সংস্থা পিটিআইকে সূর্য বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে মাহি ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। আইসিসি প্রতিযোগিতা কী ভাবে খেলা উচিত, বুঝিয়ে দিয়েছিলেন। মাহি ভাই শুধু বলেছিলেন, আমাদের দল খুব ভাল। আমরা মাঠে সাহসী থাকতে পারলেই সাফল্য আসবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর মাহি ভাইয়ের প্রতিক্রিয়া দেখার মতো ছিল।’’
বিশ্বকাপ জিতে অধিনায়ক হিসাবে কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে সূর্য বলেছেন, ‘‘দুর্দান্ত অনুভূতি হচ্ছে। বিশিষ্ট অধিনায়কদের তালিকায় ঢুকতে পেরে ভাল লাগছে। বিষয়টা ধীরে ধীরে অনুভব করছি। একটু সময় লাগছে। এত বড় বড় নামের সঙ্গে আমার কথা বলা হচ্ছে। এই অনুভূতিটা বলে বোঝানো যায় না। আগামী দিনেও এ ভাবে খেলতে চাই। দেশকে আরও ট্রফি দিতে চাই।’’
টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে সূর্য বলেছেন, ‘‘২০২৪ এর পর ২০২৬। টানা দু’বার বিশ্বকাপ জেতার আনন্দই আলাদা। দুর্দান্ত অনুভূতি। আগের বার চ্যাম্পিয়ন হওয়ার সময়ই আমাদের মনে হয়েছিল, পরের বার ঘরের মাঠেও ট্রফি জিততে পারলে দারুণ হবে। আমাদের পরের লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। আমাদের দলটা দারুণ ছন্দে রয়েছে। অলিম্পিক্স সোনার পর ওই বছর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে অসাধারণ ব্যাপার হবে।’’
আপাতত কয়েক দিন বিশ্রাম নিতে চান সূর্য। আইপিএল নিয়ে এখনই ভাবতে চাইছেন না টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘কয়েক দিন পুরো বিশ্রাম নেব। তার পর আইপিএলের প্রস্তুতি শুরু করব। তার পর আবার আমাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি চক্র শুরু হবে। নতুন করে পরিকল্পনা করতে হবে। অলিম্পিক্স সোনা এবং পরের বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু করতে হবে।’’
আরও পড়ুন:
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। তরুণ দল নিয়ে খেলতে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন চ্যাম্পিয়ন হয়ে। তাঁর নেতৃত্বে ২০১১ সালের এক দিনের বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয় ভারত। শুধু তাই নয়, অধিনায়ক ধোনি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিও দিয়েছেন। আইসিসির তিনটি বড় টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই বিশ্বকাপের আগে ধোনির পরামর্শ নিতে যান সূর্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের