Advertisement
E-Paper

T20 World Cup 2021: অবশেষে জিতে সবার আগে কার কথা এল বিরাট কোহলীর মুখে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হারের পর এসেছে স্বস্তির জয়। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রান রেটও ‘পজিটিভ’ হয়ে গিয়েছে ভারতের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২৩:৪৬
কোহলীর মুখে অশ্বিনের কথা।

কোহলীর মুখে অশ্বিনের কথা। ছবি টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হারের পর এসেছে স্বস্তির জয়। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রান রেটও ‘পজিটিভ’ হয়ে গিয়েছে ভারতের। ম্যাচের পর স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও হাসি ফিরল বিরাট কোহলীর মুখে। ব্যাটিং উইকেটকে যেমন কৃতিত্ব দিলেন, তেমনই তাঁর মুখে রবিচন্দ্রন অশ্বিনের কথাও।

কোহলী বলেছেন, “অশ্বিনের দলে ফেরা খুবই ইতিবাচক দিক। বিশ্বকাপ নিয়ে অনেক খেটেছে অশ্বিন। কঠোর পরিশ্রম করেছে। ও দেখিয়ে দিল আইপিএল-এ যে ছন্দে ছিল এখানেও সেই ছন্দে রয়েছে। উইকেট নিতে ওর জুড়ি নেই। বুদ্ধি কাজে লাগিয়ে বলও করতে পারে।”

টসে হেরে গিয়ে প্রথমে ব্যাট করতে হলেও তা কাজে লেগেছে কোহলীর দলের কাছে। বলেছেন, “ব্যাটিংয়ের পক্ষে খুবই ভাল উইকেট ছিল। বাকি দুটো ম্যাচেও যদি শুরু থেকে এরকম খেলতে পারতাম তাহলে প্রতিপক্ষ বুঝতে পারত যে আমরাও ওদের উপর চাপ দিতে পারি।”

আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনার হিসেবে রোহিত-রাহুল জুটি ফিরলেও কোহলী তিনে নামেননি। তিনে পাঠিয়েছেন ঋষভ পন্থকে, চারে নামলেন হার্দিক পাণ্ড্য। ব্যাটিং অর্ডারে বদল নিয়ে কোহলীর মন্তব্য, “প্রথম তিনজন কারা নামবে সেটা মোটামুটি ঠিক করাই আছে। কিন্তু আজকের মতো দিন এলে তবেই আমরা পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটি। দুই ওপেনার ১৪-১৫ ওভার পর্যন্ত খেলেছে।”

কোহলীর সংযোজন, “শুরু থেকেই আক্রমণ করা আমাদের লক্ষ্য নয়। দলের সতীর্থদের আমরা উৎসাহ দিই। আমরা জানি ওরা দক্ষ। নিজের কাজটা ওরা ভালই করতে পারে। তবে বিপক্ষকেও কুর্নিশ। ওরা খুব ভাল বল করেছে প্রথম দুটো ম্যাচে। নেট রানরেট আমাদের মাথায় ছিল। দলের বৈঠকে যোগ্যতা অর্জনের রাস্তা নিয়ে আমরা আলোচনা করেছি।”

Virat Kohli Ravichandran Ashwin T20 World Cup 2021 rohit sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy