বিক্রি হয়ে গেল প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ১৬৩ কোটি ডলারে বিক্রি হল রাজস্থান।
গত বছর আইপিএলের পর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন বর্তমান মালিক গোষ্ঠী। দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহী ছিল। একাধিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থানের বর্তমান মালিকেরা। ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয়েছে। সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।
কয়েক দিন আগেই রাজস্থানের বর্তমান বোর্ড কলুম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্সের ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় তাঁরা ভেবেছিলেন আরও বেশি দাম পাওয়া উচিত। সেই হিসাবে কম দামেই দলের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দিল বর্তমান বোর্ড। এর আগে অন্য একটি আগ্রহী সংস্থা প্রায় ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। তা-ও ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান কর্ণধারেরা।
এখন রাজস্থানের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। এই সংস্থার কর্ণধার মনোজ বাদালে। এ ছাড়াও অংশীদার হিসাবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক। তাদের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়াও কয়েকটি সংস্থা রয়েছে।
অন্য দিকে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই) আইপিএলে বিনিয়োগ করতে ইচ্ছুক। তবে তারা সরাসরি কোনও দল কিনবে না। রাজস্থান অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগ করতে চায়। ভারতীয় মূল্যে ১,৮৭৫ কোটি থেকে ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে তারা। দু’দলের নতুন মালিক পক্ষের কাছ থেকে দলের অংশীদারি চায় বিএক্সপিই। দু’দলের হস্তান্তর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর তারা এগোতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২২:৩৩
পরিবর্তনের হাওয়া কলকাতায়! এ বার দিল্লি জয়, অ্যালেনের শতরান, রাহানের সাহসী সিদ্ধান্তে আট থেকে সাতে কেকেআর -
১৯:০১
অ্যালেনের শতরান, ৩৪ বল বাকি থাকতে দিল্লিকে ৮ উইকেটে হারাল কেকেআর, টানা চার জয় রাহানেদের -
১৭:৫৬
কোহলির মন্ত্রেই কোহলিকে আউট করেছেন প্রিন্স, ম্যাচের পর লখনউ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিলেন বিরাট -
১৭:৪৮
ধোনির আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, এর মধ্যেই অন্য নজির গড়ে ফেললেন মাহি -
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন