Advertisement
E-Paper

বৈভবদের লাল বলের ক্রিকেটে খেলানোর তোড়জোড় শুরু, লক্ষ্মণের নির্দেশে আগামী প্রজন্মকে তুলে আনার পরিকল্পনা বোর্ডের

টেস্ট দলের তরুণ প্রজন্ম তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২২:৫৮
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, পর পর দু’বছর দুই দেশের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পর বাকি ক্রিকেটারেরা এখনও আস্থা অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্ম তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।

আগামী এক দশকে লাল বলের ক্রিকেটে যাতে জোগান কম না হয়, তার জন্য ৬৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করতে চাইছে বোর্ড। প্রত্যেকেরই বয়স ২৫-এর নীচে। সিওই-র সঙ্গে ভারত এ, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং নির্বাচকদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী এক বছর বেঙ্গালুরুতে হওয়া শিবিরগুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে লাল বলের ক্রিকেটে যাতে ভবিষ্যতের প্রতিভাদের তুলে আনা যায়।

বোর্ডের এক সূত্র বলেছেন, “ভারতের উঠতি দলে শুধু অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারেরা থাকবে, যারা ছায়া সফরে ভারত এ দল হিসাবে খেলবে। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরকে সব কিছু জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল শেষ হলেই অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৫ দল চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে। আন্তঃ-সিওই আয়োজিত ট্রায়াল থেকে ওদের বেছে নেওয়া হবে।”

কী ভাবে দল নির্বাচন হবে?

৬৪ জন ক্রিকেটারকে বাছা হবে। তাদের ১৬ সদস্যের চারটি দলে ভাগ করা হবে। প্রতিটি দল দু’টি করে চার দিনের ম্যাচ খেলবে সিওই-তে। বিভিন্ন পিচে খেলতে হবে, যাতে সঠিক মানের অনুশীলন হয়। ৬৪ জনের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলের ২৫ জনকে বেছে নেবে জুনিয়র নির্বাচক কমিটি, যার প্রধান এস শরথ। কুচবিহার ট্রফি এবং সিকে নাইডু ট্রফিতে ভাল খেলা ক্রিকেটারদের থেকে বাছাই করা হবে। আরও ২৫ জনকে বাছা হবে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্স দেখে। বাকি ১৪ জন আসবে আইপিএল থেকে। তাঁদের মধ্যে বৈভব ছাড়াও আয়ুষ মাত্রে, সমীর রিজ়ভিরা রয়েছেন।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
৯ ঘণ্টা আগে
BCCI Vaibhav Sooryavanshi Ayush Mhatre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy