রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ৪৬ রান করেছে বৈভব সূর্যবংশী। গত বছর এই ১৯ এপ্রিলই আইপিএলে অভিষেক হয়েছিল বৈভবের। গত এক বছরে অনেকগুলি নজির গড়েছে সে। তার মধ্যেই ১০টি তুলে ধরা হল:
১) নিলাম থেকেই নজির গড়েছে সে। আইপিএলে রাজস্থান তাঁকে ১.১০ কোটি টাকায় কেনার সময় বৈভবের বয়স ছিল ১৩ বছর। আইপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়স তারই।
২) ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক হয় বৈভবের। এটিও বয়সের বিচারে সবচেয়ে কম। লখনউয়ের বিরুদ্ধে জয়পুরে খেলতে নেমেছিল বৈভব।
৩) আইপিএলের অভিষেকে বৈভব নেমেছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। প্রথম বলেই শার্দূল ঠাকুরকে ছয় মেরেছিল সে। এই নজিরও কারও নেই।
৪) গত বছরের ২৮ এপ্রিল আইপিএলে প্রথম শতরান করেছিল বৈভব। গুজরাতের বিরুদ্ধে শতরান এসেছিল মাত্র ৩৫ বলে। আইপিএলে অভিষেক হওয়ার ৯ দিনের মধ্যে শতরান করে নজির গড়েছিল সে।
৫) আইপিএলের ইতিহাসে তরুণতম ক্রিকেটার হিসাবে শতরান করেছে বৈভব। গুজরাতের বিরুদ্ধে শতরানের দিন তার বয়স ছিল ১৪ বছর ৩২ দিন।
৬) ৩৫ বলে বৈভবের শতরান আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের নিরিখে দ্রুততম। সে ভেঙেছিল ইউসুফ পঠানের রেকর্ড। ২০১০-এ মুম্বইয়ের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ।
৭) বৈভব ওই ম্যাচে ১১টি ছয় মেরেছিল। আইপিএলে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার নজির গড়েছিল সে। ছুঁয়েছিল মুরলী বিজয়ের রেকর্ড। ২০১০-এ রাজস্থানের বিরুদ্ধে ১২৭ রানের ইনিংসে বিজয়ও ১১টি ছয় মেরেছিলেন।
আরও পড়ুন:
৮) আইপিএলে প্রথম মরসুমেই সাতটি ম্যাচ খেলেছিল বৈভব। ২৫২ রান করেছিল ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজ়ন’ পুরস্কারও জিতে নিয়েছিল।
৯) চলতি আইপিএলে চেন্নাই এবং বেঙ্গালুরু, দুই দলের বিরুদ্ধেই ১৫ বলে অর্ধশতরান করেছে বৈভব। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম অর্ধশতরান।
১০) আইপিএলে প্রথম বলেই জসপ্রীত বুমরাহকে ছয় মারার নজির রয়েছে বৈভবের। ৭ এপ্রিলের সেই ম্যাচে বুমরাহের সাতটি বল খেলে ২টি ছয় মেরেছিল বৈভব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:৫১
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস -
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী