আইপিএলে পর পর দু’টি ম্যাচে শূন্য করেছেন তিনি। লখনউয়ের পর খাতা খুলতে পারেননি মুম্বইয়ের বিরুদ্ধে। তবুও চিন্তায় নেই বিরাট কোহলি। কেকেআর ম্যাচের আগে নিজের পারফরম্যান্স নিয়ে নিজেই মজা করেছেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্টও করা হয়েছে।
ম্যাচের পর সাজঘরে বার্তা দেন কোহলি। তার আগে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলিকে অনুরোধ করেন গোটা দলের উদ্দেশে কিছু বার্তা দেওয়ার জন্য। তখনই মজা করেন কোহলি। বলেন, “আজকের ম্যাচে অবশেষে আমাকে কিছু করতে বলার জন্য তোমায় ধন্যবাদ।” কোহলির কথা শুনে ফ্লাওয়ার তো বটেই, বাকিরাও হাসতে থাকেন।
সাজঘরে কোহলির বক্তৃতা চাঙ্গা করে দেয় গোটা দলকে। আইপিএলের প্লে-অফ কার্যত নিশ্চিত বেঙ্গালুরুর। তবে এ বারও ট্রফি জেতাই যে লক্ষ্য সেটা স্পষ্ট করে দেন কোহলি। বলেন, “আমি অল্প কথা বলব। এই ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের একটা দল হিসাবে খেলতে হবে। এই ধরনের ম্যাচ দরকার ছিল। আমাদের মরিয়া হতে হত। লড়ে জিততে হত। সেটা পেরেছি। পরের ম্যাচগুলোতেও এই মানসিকতা নিয়ে খেলতে হবে। তবেই চ্যাম্পিয়ন হতে পারব।”
মুম্বই ম্যাচে যিনি দলকে জিতিয়েছেন সেই ভুবনেশ্বর কুমারের আলাদা করে প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেন, “যে ভাবে শুরু করেছিলাম সেটাই অসাধারণ। ভুবি পাওয়ার প্লে-তে অসাধারণ। তুমি যে ভাবে নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছ তা দেখার মতো। এই মরসুমে ছ’ম্যাচে ৩ উইকেট বা তার বেশি নিলে। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এই কাজটাই আমাদের করে যেতে হবে।”
আরও পড়ুন:
রোমারিয়ো শেফার্ডের বোলিংয়েও মুগ্ধ কোহলি। তিনি থাকায় দলের বোলিংয়ে বিকল্প আরও বাড়ছে বলে জানান তিনি। কোহলি বলেন, “শেফার্ড, তুমি যে ভাবে বল করেছ তা অসাধারণ। দেখে বোঝা যাচ্ছে, তোমার মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে। ঠিক জায়গায় বল ফেলেছ। তুমি থাকায় রজতের কাজটাও সহজ হয়ে গিয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী