Advertisement
E-Paper

অনুষ্কা ছাড়াও কোহলির জীবনে অন্য নারী, নৈশভোজে নিয়ে যেতে চান! কাকে পছন্দ বিরাটের?

বিরাট কোহলির পছন্দের নারী কে, যাঁকে নৈশভোজে নিয়ে যেতে চান তিনি। সেই তালিকায় কিন্তু অনুষ্কা শর্মার নাম নেই। তা হলে কার নাম করলেন কোহলি?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:২৪
File picture of Virat Kohli

অনুষ্কা শর্মার বদলে অন্য এক মহিলাকে নিয়ে নৈশভোজে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বিরাট কোহলি। ফাইল চিত্র

নৈশভোজে নিয়ে যেতে হলে অনুষ্কা শর্মাকে নিয়ে যেতে চান না বিরাট কোহলি। তাঁর পছন্দের তালিকায় অন্য নাম। কাকে পছন্দ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের?

সম্প্রতি একটি বিজ্ঞাপনী ভিডিয়োতে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে কোহলিকে। তার জবাব দিতে গিয়ে ব্যক্তিগত অনেক কথা বলেছেন কোহলি। তখনই উঠে এসেছে তাঁর পছন্দের নারীর নাম।

প্রশ্ন: কোন মহিলাকে নৈশভোজে নিয়ে যেতে চান?

কোহলি: চাই নয়, চাইতাম। আমি কোনও দিন লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে পারিনি। দেখা হলে ওঁর সঙ্গে কথা বলতে পারলে খুব ভাল লাগত। ওঁর জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। ওঁকে নিয়ে নৈশভোজে যাওয়ার ইচ্ছা ছিল।

প্রশ্ন: পরিবার ছাড়া আর কার সঙ্গে নির্জন দ্বীপে থাকতে চান?

কোহলি: মহম্মদ আলি।

প্রশ্ন: সব থেকে প্রিয় জায়গা কী?

কোহলি: বাড়ি।

প্রশ্ন: সব থেকে অদ্ভুত ডায়েট কী করেছেন?

কোহলি: ২৪-২৫ বছর পর্যন্ত সব কিছু খেতাম। সেটাই অদ্ভুত ছিল। এখন যা খাই সেটাই স্বাভাবিক।

প্রশ্ন: ১৬ বছরের কিশোর বিরাটকে এখন কী পরামর্শ দেবেন?

কোহলি: বিশ্বের সম্পর্কে আরও কিছু জানো। নিজের মস্তিষ্ককে আরও একটু উদার করো। আর দিল্লির বাইরেও একটা জগৎ আছে।

এর মধ্যেই উত্তরাখণ্ডে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ছবির সত্যতা বিচার করেনি আনন্দবাজার অনলাইন। সেই ছবিতে দেখা যাচ্ছে, আশ্রমের সভাঘরে বসে আছেন অনুষ্কা এবং বিরাট। অনুষ্কার পরনে বাদামি রঙের আনারকলি স্যুট। বিরাট পরেছেন কালো প্যান্ট এবং ধূসর ঘিয়ে রঙের সোয়েটার। গলার কাছে জড়ানো শাল। চোখে চশমা। মাথায় জলপাই রঙের উলের টুপি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন দম্পতি। তাঁরা একটি ভান্ডারারও আয়োজন করতে পারেন বলে জানা যাচ্ছে।

Virat Kohli Anushka Sharma lata mangeshkar India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy