তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে অজিঙ্ক রাহানের দল। এই ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ হবে টস? আবহাওয়াই কেমন থাকবে?
ওয়াংখেড়ের ২২ গজ অপরিচিত নয় কেকেআর অধিনায়কের। রাহানের মতো কোচ অভিষেক নায়ারও মুম্বইয়ের। দলে রয়েছে মুম্বইয়ের আরও ক্রিকেটার। তাই ওয়াংখেড়ের পিচ নিয়ে কেকেআর শিবিরের ধারণা রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল যে পিচে খেলা হয়েছিল, সেই পিচটিকেই বেছে নেওয়া হয়েছে রবিবারের ম্যাচের জন্য। পিচটি মূলত ব্যাটিং সহায়ক। বোলারেরা খুব একটা সুবিধা পাবেন না। ভারত-ইংল্যান্ড ম্যাচে ৪৯৯ রান হয়েছিল। ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৫৩ রান। জবাবে ইংল্যান্ড করে ২৪৬ রান। রবিবারও প্রচুর রান হবে বলে মনে করা হচ্ছে। কারণ পিচের চরিত্র পরিবর্তন করেননি ওয়াংখেড়ের কিউরেটর।
মুম্বইয়ে পুরো ম্যাচ হওয়া নিয়েও কোনও সংশয় নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সারা দিনই মুম্বইয়ের আকাশ থাকবে পরিষ্কার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সন্ধেয় ম্যাচ শুরুর সময়ে তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে আর্দ্রতার জন্য কিছুটা অস্বস্তি হতে পারে।
আরও পড়ুন:
1677022২০১৩ সালের পর মুম্বই কখনও আইপিএলের প্রথম ম্যাচে জয় পায়নি। ১৩ বছরের এই ব্যর্থতা এবার মুছে ফেলতে মরিয়া হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহেরা। আইপিএল জয়ের অন্যতম প্রধান দাবিদার মুম্বই। সব মিলিয়ে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে শাহরুখ খানের দলের বোলিং শক্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী