Advertisement
E-Paper

শিকার করতে গিয়ে ফাঁদে শিকারি! কুকুরকে ধাওয়া করে বাড়িতে ঢুকে ঘরবন্দি হিংস্র শ্বাপদ, ভিডিয়ো প্রকাশ্যে

কুকুরকে তাড়া করে একটি বাড়িতে ঢুকে পড়ে ক্ষুধার্ত চিতাবাঘ। পরিবারের সদস্যেরা সেটিকে ঘরের ভিতরে আটকে রাখেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:৪২

ছবি: সংগৃহীত।

কুকুর শিকার করতে লোকালয়ে হানা দিয়েছিল হিংস্র শ্বাপদ। শিকার তো জুটলই না, উপরন্তু শোচনীয় হাল হল একটি চিতাবাঘের। বাড়ির বাসিন্দারা বন্য প্রাণীটিকে একটি ঘরে আটকে ফেলে। বন্দি হতেই দাঁত-নখ বার করে গর্জন করতে শুরু করে সে। যদিও চিতাবাঘের সমস্ত আস্ফালন বৃথা হয়ে যায়। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে তামিলনাড়ুতে গত বুধবার ঘটেছে ঘটনাটি। ঘরবন্দি চিতাবাঘটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

অতর্কিতে আক্রমণ চালিয়ে জনবসতি এলাকায় ঢুকে পড়ে মানুষ অথবা পোষ্য কুকুরের ওপর চিতাবাঘের হামলার ভিডিয়ো প্রায়শই সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে। তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তামিলনাড়ুর নীলগিরিতে। একটি ক্ষুধার্ত চিতাবাঘ কুকুরকে তাড়া করে একটি বাড়িতে ঢুকে পড়ে। পরিবারের সদস্যেরা সেটিকে ঘরের ভিতরে আটকে রাখেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ঘরবন্দি হতেই প্রবল আক্রোশে দাঁতমুখ খিঁচিয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে সেটি। গর্জন করলেও চিতাবাঘটি ঘরের বাইরে বহু মানুষ দেখে ঘাবড়েও যায়। প্রাণীটির চোখে ভয়ের ছাপ ছিল স্পষ্ট।

সংবাদসংস্থা পিটিআই তাদের এক্স হ্যান্ডেলে ঘটনাটি পোস্ট করে। সংবাদ প্রতিবেদন অনুসারে, কুকুরটি অল্পের জন্য রক্ষা পায়। ক্রমাগত ডাক ছাড়তে থাকায় বাড়ির লোকজন চিতাবাঘটিকে কোণঠাসা করে ফেলে। পরে মাসিনাগুড়ির বনকর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা। চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য কর্মীরা বাড়িটির দরজার ঠিক সামনে একটি খাঁচা রেখেছিলেন। দরজা খুলতেই চিতাবাঘটি সেটির ভিতরে ঢুকে পড়ে। চিতাবাঘটি অক্ষত ছিল। এর পর সেটিকে সিগুড়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Tamil Nadu Leopard attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy