Advertisement
E-Paper

বাড়ির বাগানে ঢুকে দুই ক্যাঙারুর ‘বক্সিং’! উড়ে এসে একে অপরকে লাথিও মারল ‘শান্ত’ প্রাণী দু’টি, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্যাব্রিয়েলরবিনসনএক্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৩ কোটি বারেরও বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:০২
Video shows two kangaroos fighting in the lawn of a house like boxers

ছবি: ইনস্টাগ্রাম।

বাড়ির বাগানে ঢুকে লড়াই শুরু করল দুটি ক্যাঙারু। বক্সিং করল পেশাদার বক্সারদের মতো! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। গত ২৩ জুন গ্যাব্রিয়েল রবিনসন নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে দুটি ক্যাঙারু তাদের পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সামনের পা দিয়ে একে অপরকে ধরার ও ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এর পর একটি ক্যাঙারুকে অপর জনকে লাফিয়ে লাথি মেরে ছিটকে ফেলে দিতে দেখা যায়। আবার শুরু হয় বক্সিং। দৃশ্যটিকে বক্সিংয়ের লড়াইয়ের মতো মনে হলেও, আসলে এটি ক্যাঙারুদের স্বাভাবিক আচরণেরই একটি অংশ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্যাব্রিয়েলরবিনসনএক্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৩ কোটি বারেরও বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো ক্যাঙারুর বক্সিং! দেখে খুব মজা পেলাম।’’

অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙারু মার্সুপিয়াল বা থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী। স্ত্রী ক্যাঙারুরা তাদের বাচ্চাদের পেটের কাছে থাকা একটি থলিতে বহন করে। এরা লাফিয়ে চলার ক্ষমতার জন্য পরিচিত। এদের সামনের পায়ের চেয়ে পেছনের পা অনেক বেশি শক্তিশালী, যা তাদের দীর্ঘ লাফ দিতে সহায়তা করে। ক্যাঙারু সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে একে অপরের মুখোমুখি হলে তাদের লড়াইয়ের ধরনটি বেশ আলাদা হয়। তারা প্রতিপক্ষকে ধরতে বা ঠেলে দিতে তাদের সামনের অপেক্ষাকৃত ছোট পা ব্যবহার করে এবং প্রয়োজনে পেছনের শক্তিশালী পা দিয়ে লাথিও মারতে পারে।

Viral Video kangaroo Fight animal video Instagram Reel Instagram Viral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy