টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন বিরাট কোহলি। দেশের হয়ে খেলবেন শুধু এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। ফলে আসন্ন ইংল্যান্ড সফরে কোহলিকে ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে না। আবার কবে কোহলি পরবেন দেশের জার্সি?
শুধু কোহলি নন, একই প্রশ্ন রোহিত শর্মাকে নিয়েও। কারণ তিনিও টেস্ট এবং ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের সূচি অনুযায়ী আগামী তিন মাস কোনও এক দিনের ম্যাচ নেই। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে ২০ জুন থেকে। তার পর ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী তিন ম্যাচের এক দিনের এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা দু’দলের। আগামী ১৭ অগস্ট প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এই সিরিজ় নিয়ে খুব একটা আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিরিজ় বাতিল করা হতে পারে। তা হলে দেশের জার্সিতে কোহলির মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে।
আরও পড়ুন:
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তাবিত সিরিজ় বাতিল হলে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কোহলিকে অপেক্ষা করতে হবে আরও দু’মাস। সাদা বলের সিরিজ় খেলতে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। প্যাট কামিন্সের বিরুদ্ধে প্রথম এক দিনে ম্যাচ পার্থে, ১৯ অক্টোবর। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে দেখা যেতে পারে কোহলিকে। শুধু কোহলিই নন, রোহিত শর্মাও আবার সেই ম্যাচেই মাঠে নামবেন দেশের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে একই সঙ্গে ফিরতে পারেন কোহলি-রোহিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন কোহলি। বোর্ড তাঁকে অনুরোধ করেছিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। কিন্তু বোর্ডের অনুরোধ শোনেননি কোহলি। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।
- টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ১২ মে, সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সাদা জার্সি থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি। রোহিত শর্মার পর এ বার কোহলিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন।
-
কোহলির থেকে পেয়েছেন বিশেষ উপহার, শ্রীলঙ্কার আম্পায়ারকে কী দিয়েছেন বিরাট?
-
প্রস্তুতি ম্যাচ খেলতে পছন্দই করতেন না কোহলি! বিরাটের অবসরের পর ফাঁস প্রাক্তন কোচের
-
টেস্ট থেকে অবসর নিয়ে বৃন্দাবনে কোহলি, চোখে জল নিয়ে পাশে অনুষ্কা
-
২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে দেখছেন না গাওস্কর, অবাক নন কোহলির অবসরের সিদ্ধান্তেও
-
কোহলি কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলবেন? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ রাজকুমার