ম্যাচ জেতার জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি থাকতেন। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে একেবারেই পছন্দ করতেন না বিরাট কোহলি। অবসরের পর এ কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। তাঁর দাবি, কোহলির কাছে প্রস্তুতি ম্যাচের চেয়ে নেটে অনুশীলন বেশি ভাল মনে হত।
এক সাক্ষাৎকারে অরুণ বলেছেন, “কোহলি কখনও প্রস্তুতি ম্যাচ খেলতে চাইত না। ওর বরাবর মনে হয়েছে, প্রস্তুতি ম্যাচে সেই আগ্রাসনটা থাকে না। তাই প্রস্তুতি ম্যাচ খেলার কোনও অর্থ নেই। তার বদলে নেটে আরও বেশি সময় কাটাতে চাইত। সব সময় সবচেয়ে কঠিন উইকেট বেছে নিত। বোলারদের নির্দেশ দিত ১৬ গজ দূর থেকে বল করার। অথবা ১৬ গজ দূর থেকে থ্রো-ডাউন নিত। আসল কথা হল, কোহলি সব সময় চ্যালেঞ্জ নিতে চাইত। তাতেই এই সাফল্য পেয়েছে।”
আরও পড়ুন:
কোহলির ক্রিকেটজীবনের উল্লেখযোগ্য মুহূর্ত হিসাবে ২০১৮ সালে মেলবোর্নের বক্সিং ডে টেস্টের কথা বলেছেন অরুণ। বলেছেন, “পার্থে সে বার অসাধারণ শতরান করেছিল বিরাট। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। মেলবোর্নে যাওয়ার আগে সাজঘরের মানসিকতাই বদলে দিয়েছিল বিরাট। সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আমরা জিততে পারি। তার পর নেতা হিসাবে নিজের সেরাটা বার করে এনেছিল।”
ঘটনাচক্রে, ভারত সেই টেস্ট জিতেছিল এবং পরে সিরিজ় জয় নিশ্চিত করেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে যা ছিল প্রথম বার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন কোহলি। বোর্ড তাঁকে অনুরোধ করেছিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। কিন্তু বোর্ডের অনুরোধ শোনেননি কোহলি। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।
- টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ১২ মে, সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সাদা জার্সি থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি। রোহিত শর্মার পর এ বার কোহলিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন।
-
কোহলির থেকে পেয়েছেন বিশেষ উপহার, শ্রীলঙ্কার আম্পায়ারকে কী দিয়েছেন বিরাট?
-
টেস্ট থেকে অবসর নিয়ে বৃন্দাবনে কোহলি, চোখে জল নিয়ে পাশে অনুষ্কা
-
২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে দেখছেন না গাওস্কর, অবাক নন কোহলির অবসরের সিদ্ধান্তেও
-
কোহলি কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলবেন? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ রাজকুমার
-
অবসরের কয়েক ঘণ্টা পর দেখা মিলল বিরুষ্কার, স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গিয়েছেন কোহলি?