সোমবার ৪০ বছরের লুকা মদ্রিচকে দলে রেখে আসন্ন ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ক্রোয়েশিয়া। এ বারে সেই পথে হেঁটে ৪১ বছরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেখেই বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে পর্তুগাল। এই নিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে রোনাল্ডোকে। এর আগে কোনও ফুটবলার টানা ছয় বার বিশ্বকাপে খেলেননি।
পাঁচ বারের বালঁ দ্য-র জয়ী রোনাল্ডো সহ পর্তুগালের ২৬ সদস্যের দলে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ। ২০১৬ সালের ইউরো কাপ জয়ী পর্তুগাল রয়েছে গ্রুপ ‘কে’-তে। আরও তিনটি দল হল যথাক্রমে কঙ্গো, কলম্বিয়া এবং উজ়বেকিস্তান।
পর্তুগালের বিশ্বকাপ দল: দিয়োগো কোস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো (গোলরক্ষক)। দিয়োগো দালোত, ম্যাথিউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও ক্যান্সেলো, নুনো মেন্দেস, গন্সালো ইনাকিয়ো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টোমাস আরাজুয়ো (ডিফেন্ডার)। রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসায়ো, স্যামু কোস্তা (মিডফিল্ডার)। পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও, গন্সালো গুয়েদেস, গন্সালো র্যামোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ফরোয়ার্ড)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)