E-Paper

আপুইয়াকে নিয়ে স্বস্তি মোহনবাগানে

বুধবার যুবভারতীর প্র‌্যাক্টিস গ্রাউন্ডে দু’জনকেই দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে। যখন দুই দলে ভাগ করে খেলা হচ্ছিল, একটি দলের কেন্দ্রবিন্দুতে ছিলেন আপুইয়া। তাঁর পা হয়েই সব বল স্ট্রাইকারের দিকে যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৮:৪২
আপুইয়া।

আপুইয়া। —ফাইল চিত্র।

এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার বাহাত্তর ঘণ্টা আগে স্বস্তির হাওয়া মোহনবাগান শিবিরে। দলের দুই নির্ভরযোগ‌্য ফুটবলার আপুইয়া এবং আলবের্তো রদ্রিগেস সুস্থ হয়ে উঠেছেন। তাদেরকে দলে রেখেই গোয়াকে হারানোর ছক কষছেন মোহনবাগান কোচ সের্খিয়ো লোবেরা।

বুধবার যুবভারতীর প্র‌্যাক্টিস গ্রাউন্ডে দু’জনকেই দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে। যখন দুই দলে ভাগ করে খেলা হচ্ছিল, একটি দলের কেন্দ্রবিন্দুতে ছিলেন আপুইয়া। তাঁর পা হয়েই সব বল স্ট্রাইকারের দিকে যাচ্ছিল। এমনকি আপুইয়াকে স্বমেজাজে দেখে উপস্থিত বেশ কয়েক জন সমর্থক পর্যন্ত উল্লাস করে উঠলেন। হ‌্যামস্ট্রিংয়ে চোটের কারণে তারকা মিডফিল্ডারকে ছাড়াই মোহনবাগানকে খেলতে হয়েছিল শেষ দুই ম‌্যাচ। পঞ্জাব এফসির বিরুদ্ধে তো আপুইয়ার অভাব বারবার বোঝা গিয়েছে। মোহনবাগানের সবচেয়ে বড় সমস‌্যা তাদের মাঝমাঠে বিদেশি ফুটবলার না থাকা। ফলে গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম‌্যাচে আপুইয়াকে প্রয়োজন। মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন তিনি। পুরো ৯০ মিনিট হয়তো খেলতে পারবেন না। বৃহস্পতিবার সকালে অনুশীলন সেরে গোয়ার উদ্দেশে রওনা দেবেন আপুইয়ারা।

মোহনবাগানের মিডফিল্ডারের প্রসঙ্গে বুধবার সাংবাদিক বৈঠকে লোবেরা বলেছেন, “আপুইয়া পুরো সুস্থ। তবে পুরো ৯০ মিনিট খেলতে পারবে কি না, সেটা এখনই বলতে পারছি না। এখনও অনুশীলনে তিনটি পর্ব বাকি রয়েছে। শেষ অনুশীলনে ওকে দেখে বুঝতে পারব।” সূত্রের খবর, আপুইয়া এখনও ৯০ মিনিট খেলার মতো অবস্থায় আসেননি। হয়তো তাঁর পরিবর্তে পরে নামতে পারেন সাহাল আব্দুল সামাদ। আপুইয়ার পাশাপাশি আলবের্তোকে নিয়েও উদ্বেগ কেটে গিয়েছে।

এ দিকে ইস্টবেঙ্গল ১০ ম‌্যাচে ২১ পয়েন্ট পেয়ে মঙ্গলবার শীর্ষে চলে যাওয়ায় চ‌্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখার জন‌্য মোহনবাগানের কাছে প্রত‌্যেকটি ম‌্যাচই এখন মরণ-বাঁচন। মোহনবাগান সর্বোচ্চ ৩২ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে। অত দূর পর্যন্ত না ভেবে এফসি গোয়ার বিরুদ্ধে ম‌্যাচই এখন পাখির চোখ লোবেরার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mohun Bagan Apuia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy