Advertisement
E-Paper

বার্সেলোনার লা লিগা জয়ের উৎসবে প্যালেস্তাইনের পতাকা হাতে ইয়ামাল, নতুন বিতর্কে তরুণ ফুটবলার

বার্সেলোনায় প্যালেস্তাইনের সমর্থনে আন্দোলন নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েল-গাজা সংঘাত শুরু। তার পর প্যালেস্তাইনের সমর্থনে বার্সেলোনায় বেশ কয়েক বার বিক্ষোভ হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:১৭
picture of football

বার্সেলোনার উৎসবে লামিনে ইয়ামাল (মাঝে)। ছবি: রয়টার্স।

বার্সেলোনার লা লিগা জয়ের উচ্ছ্বাসে নজর কাড়লেন লামিনে ইয়ামাল। ক্লাবের লিগ জয়ের উৎসবে তরুণ ফুটবলার মাতলেন প্যালেস্তাইনের পতাকা হাতে নিয়ে। এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

রবিবার রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগা জয় নিশ্চিত করে বার্সেলোনা। গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড এবং ফেরান তোরেস। এই জয়ের পর বার্সেলোনা শহরে শুরু হয় বিজয় মিছিল। হুড খোলা বাসে সতীর্থদের সঙ্গে ছিলেন ইয়ামাল। সে সময়ই তাঁর হাতে দেখা গিয়েছে প্যালেস্তাইনের পতাকা। সেই সময়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এ নিয়ে ইয়ামালের কোনও বক্তব্য জানা যায়নি। বার্সেলোনা কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও জানা যায়নি।

উল্লেখ্য, বার্সেলোনায় প্যালেস্তাইনের সমর্থনে আন্দোলন নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েল-গাজা সংঘাত শুরু হয়েছে। তার পর থেকে প্যালেস্তাইনের সমর্থনে বার্সেলোনায় বেশ কয়েক বার বিক্ষোভ হয়েছে। ইয়ামালের হাতে প্যালেস্তাইনের পতাকা ইজ়রায়েল বিরোধীদের উৎসাহিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

Lamine Yamal Palestine National Flag Barcelona FC La Liga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy