E-Paper

এগিয়ে থেকেও ড্র চেলসির, আজ টটেনহ্যামের সামনে আর্সেনাল

৪ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেছেন জোয়াও পেদ্রো। খেলার একেবারে শেষে (৯০+৩ মিনিটে) সমতা ফেরান জ়িয়ান ফ্লেমিং। অন‌্য ম‌্যাচে অ‌্যাস্টন ভিলা ও লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ম‌্যাচ ১-১ ড্র হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩১
চর্চায়: গোলের পরে চেলসির জোয়াও পেদ্রো। শনিবার।

চর্চায়: গোলের পরে চেলসির জোয়াও পেদ্রো। শনিবার। ছবি: রয়টার্স।

শনিবার ইপিএলে চেলসি ১-১ ড্র করেছে বার্নলির বিরুদ্ধে। ৪ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেছেন জোয়াও পেদ্রো। খেলার একেবারে শেষে (৯০+৩ মিনিটে) সমতা ফেরান জ়িয়ান ফ্লেমিং। অন‌্য ম‌্যাচে অ‌্যাস্টন ভিলা ও লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ম‌্যাচ ১-১ ড্র হয়েছে।

শেষ সাত ম‌্যাচে মাত্র দুই জয়। ইপিএলে খেতাব জয়ের রাস্তা কি ক্রমশ কঠিন করে ফেলছে আর্সেনাল? ২৭ ম‌্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বুকায়ো সাকারা। শনিবার রাতে নিউক‌্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ম‌্যাঞ্চেস্টার সিটি জিতলে দু’দলের পয়েন্টের ব‌্যবধান হবে মাত্র দুই। তবে এখনই খেতাব নিয়ে মাথা ঘামাতে রাজি নন আর্সেনালের ম‌্যানেজার মিকেল আর্তেতা। রবিবার নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ‌্যামের মুখোমুখি হওয়ার আগে আর্তেতা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই ম‌্যাচ থেকেই নিজেদের ভাগ‌্য নিজেদেরই ঠিক করতে হবে।

আর্তেতার কথায়, “আমাদের সামনে লম্বা মরসুম। ২৭তম ম‌্যাচের দিকে তাকালে দেখা যাবে আমরা উলভসের বিরুদ্ধে ড্র করেছি। তবে সেই ম‌্যাচ এখন অতীত। আমি টটেনহ‌্যামের বিরুদ্ধে ম‌্যাচ নিয়ে এখন ভাবছি। এখান থেকেই নিজেদের ভাগ‌্য গড়ে নিতে হবে।” তাঁর সংযোজন, “টটেনহ‌্যামের বিরুদ্ধে খেলার জন‌্য আর তর সইছে না। নিজেদের সেরাটা মাঠে উজাড় করে দিতে হবে।”

লন্ডন ডার্বির আগে আর্সেনাল শিবিরে স্বস্তি বাড়িয়েছেন বুকায়ো সাকা। উলভসের বিরুদ্ধে ম‌্যাচে তাঁকে তুলে নেওয়া হলেও আর্সেনালের ম‌্যানেজার জানিয়েছেন, টটেনহ‌্যামের বিরুদ্ধে সাকা হয়তো প্রথম একাদশেই থাকবেন। দলে ফেরার সম্ভাবনা রয়েছে মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্ৎজ়ের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

English Premier League EPL Chelsea

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy