Advertisement
E-Paper

বিশ্বকাপে মেসির কোপে পড়া রেফারি এ বার সামলাবেন রোনাল্ডোদের ম্যাচ! কবে, কোথায়?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখানোয় লিয়োনেল মেসি বিতর্কে জড়িয়েছিলেন মাতেউ লাহোজ়ের সঙ্গে। সেই রেফারি এ বার দায়িত্ব সামলাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৫:২৮
Picture of Lionel Messi with Mateu Lahoz

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এ ভাবেই লিয়োনেল মেসির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন মাতেউ লাহোজ়। —ফাইল চিত্র

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে কার্ড দেখানোর জেরে বিতর্ক হয়েছিল মাতেউ লাহোজ়কে নিয়ে। স্পেনের এই রেফারির সঙ্গে মাঠেই বিতর্কে জড়িয়েছিলেন লিয়োনেল মেসি। এ বার সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচের দায়িত্ব সামলাবেন তিনি।

সৌদি আরবের সুপারক্লাসিকোতে রেফারি হিসাবে দেখা যাবে মাতেউকে। বৃহস্পতিবার সৌদি প্রো-লিগে আল ইত্তিহাদের বিরুদ্ধে খেলতে নামবে রোনাল্ডোদের আল নাসের। ভারতীয় সময় রাত ১১টায় শুরু হবে খেলা।

বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখিয়েছিলেন মাতেউ। মেসিকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। মাঠেই লাহোজের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মেসি। ম্যাচ শেষে তাঁর চরম সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বাদ যাননি নেদারল্যান্ডসের ফুটবলাররাও। চাপে পড়ে সেমিফাইনালের আগেই দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁকে।

দেশে ফিরেও বিতর্ক থামেনি। লা লিগায় বার্সেলোনা-এস্প্যানিয়ল ম্যাচেও একই ঘটনা। মেসির পুরনো ক্লাবের খেলাতেও দেখা গিয়েছিল মাতেউর কার্ডের মেলা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে গিয়েছিলেন তিনি। হলুদ, লাল কিচ্ছু বাদ যায়নি। এমনকি বাদ যাননি দলের কোচও। বার বার তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের।

বার্সা ও এস্প্যানিয়ল, দু’দলের মোট ১২জন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মাতেউ। বার্সার জর্ডি আলবা ও এস্প্যানিয়লের ভিনিসিয়াস সৌজাকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এস্প্যানিয়লের আর এক জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন মাতেউ। কিন্তু ভারের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করেছিলেন তিনি। বার্সার কোচ জাভি ও রিজার্ভ বেঞ্চের ফুটবলার রাফিনহাকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। তার পরেই মাতেউর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বার্সা ও এস্প্যানিয়লের ফুটবলাররা। লা লিগা ও কোপা দেল রে-র ম্যাচে তাঁকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন। এ বার সৌদির মাঠে দেখা যাবে তাঁকে।

Lionel Messi Cristiano Ronaldo Mateu Lahoz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy