Advertisement
E-Paper

সৌদির ক্লাবে গিয়ে প্রথম বার গোল করালেন রোনাল্ডো, জিতল দলও

কিছু দিন আগেই আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। তাঁর চার গোলের সুবাদ আল ওয়েদাকে ৪-০ হারায় আল নাসের। এ বার তাঁর পা থেকে প্রথম অ্যাসিস্টও দেখতে পেলেন ফুটবলপ্রেমীরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০০
file pic of cristiano ronaldo

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনাল্ডো। ফাইল ছবি

নিজে গোল করতে পারলেন না। কিন্তু সতীর্থকে দিয়ে গোল করালেন। সৌদি আরবের আল নাসেরের হয়ে প্রথম অ্যাসিস্ট পেয়ে গেলেন রোনাল্ডো। শুক্রবার রাতে তাঁর ক্লাব ২-১ গোলে হারাল আল তাউনকে। আব্দুলরহমান ঘারিবকে দিয়ে গোল করালেন রোনাল্ডো।

মাঝ মাঠে দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াই করছিলেন। এমন সময় এক সতীর্থের গায়ে লেগে বল আসে রোনাল্ডোর কাছে। পর্তুগিজ তারকা আগেই দেখেছিলেন বিপক্ষের অর্ধে দাঁড়িয়ে রয়েছেন ঘারিব। রোনাল্ডো বল না ধরে চলতি বলে ক্রস করেন ঘারিবের উদ্দেশে। সৌদি আরবের এই উইঙ্গার বলটি ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে গোল করেন।

সঙ্গে সঙ্গে রোনাল্ডো ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ঘারিবকে। চলে আসেন আল নাসেরের বাকি ফুটবলাররাও। উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রত্যেকে। রোনাল্ডোর প্রথম অ্যাসিস্ট বলে তাঁর উচ্ছ্বাস ছিল বাকিদের থেকে একটু বেশিই। সৌদির ক্লাবে প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে খেলছেন রোনাল্ডো। শুক্রবারও তাঁকে শুরু থেকে অনেক বেশি ক্ষিপ্র লেগেছে। একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে আল তাউন সমতা ফেরালেও খেলা শেষের ১২ মিনিট আগে জয়সূচক গোল করেন আল নাসেরের আবদুল্লাহ মাদু।

কিছু দিন আগেই আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। তাঁর চার গোলের সুবাদ আল ওয়েদাকে ৪-০ হারায় আল নাসের। এর পর অ্যাওয়ে ম্যাচে আল ফতেহর বিরুদ্ধে গোল করে দলের হার রোখেন রোনাল্ডো। এ বার তাঁর পা থেকে প্রথম অ্যাসিস্টও দেখতে পেলেন ফুটবলপ্রেমীরা।

Cristiano Ronaldo Al Nassr Saudi Arabia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy