Advertisement
E-Paper

হালান্ডের হ্যাটট্রিক, পেনাল্টি নষ্ট সালাহের, লিভারপুলকে গুঁড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল উড়ে গেল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। পেপ গুয়ার্দিওলার দল জিতেছে ৪-০ ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২২:৩২
football

হ্যাটট্রিকের পর হালান্ড। ছবি: রয়টার্স।

চলতি মরসুম যত এগোচ্ছে তত সময়টা খারাপ হচ্ছে লিভারপুলের। শনিবার তারা এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উড়ে গেল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। পেপ গুয়ার্দিওলার দল জিতেছে ৪-০ ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড। পেনাল্টি নষ্ট করে এবং গোটা ম্যাচে খারাপ খেলে খলনায়ক মহম্মদ সালাহ।

শুরু থেকেই লিভারপুলের খেলা দেখে এক বারও মনে হয়নি স্কোরলাইন এত খারাপ হতে পারে। ম্যান সিটিকে যথেষ্ট চাপে রেখেছিল তারা। কিন্তু একটিও সুযোগ কাজে লাগাতে পারেনি। ফ্লোরিয়ান উইর্ৎজ় একটি ভাল সুযোগ নষ্ট করেন। মহম্মদ সালাহ এবং হুগো একিতিকের প্রয়াস ব্যর্থ হয়।

৩৮ মিনিটে পেনাল্টি থেকে হালান্ড সিটিকে এগিয়ে দেওয়ার পর আর থামানো যায়নি সিটিকে। নিকো ও’রেইলিকে বক্সে ফেলে দিয়েছিলেন ভার্জিল ফান ডাইক। হালান্ডের পেনাল্টিতে এগিয়ে যায় সিটি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আঁতোয়া সেমেনিয়োর নিখুঁত ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান তিনি।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন সেমেনিয়ো। এর পর সালাহ একটি পেনাল্টি নষ্ট করেন। লিভারপুলের প্রত্যাবর্তনের যাবতীয় সম্ভাবনা ওখানেই শেষ হয়ে যায়। বাকি ম্যাচে দাপট দেখিয়েছে সিটি। হালান্ড ৫৭ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

লিভারপুল ছাড়ার কথা ঘোষণা করার পর প্রথম বার খেলতে নেমেছিলেন সালাহ। কিন্তু সমর্থকদের মনে থেকে যাওয়ার মতো খেলা খেলতে পারলেন না। গোটা লিভারপুল দলকেই খুব খারাপ লেগেছে দ্বিতীয়ার্ধে। সিটিকে চাপে ফেলার মতো সুযোগই তৈরি করতে পারেনি তারা। উল্টে সিটি কিছু সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত।

Manchester City Liverpool Mohamed Salah Erling Haaland
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy