Advertisement
E-Paper

চড়চড় করে বাড়ছে বিশ্বকাপ ফুটবল দেখার খরচ, ফাইনালের টিকিটের দাম ছাড়াল ১০ লাখ টাকা! সমালোচনার তোয়াক্কা করছে না ফিফা

ফুটবল বিশ্বকাপে টিকিটের বেশি দাম নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার মুখে পড়েছে ফিফা। তা-ও বিভিন্ন ম্যাচের জন্য আরও দামি টিকিট বাজারে আনল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৬:৩২
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তা নিয়ে যে কোনও ভ্রুক্ষেপ নেই, বুঝিয়ে দিল ফিফা। আরও দামি টিকিট বাজারে আনলেন জিয়ান্নি ইনফান্তিনোরা। যার একটির দাম ৪১০৫ ডলার। এত দিন টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার।

আমেরিকা এবং প্যারাগুয়ের মধ্যে উদ্বোধনী ম্যাচ একদম সামনের আসনে বসে দেখতে হলে মোটা খরচ করতে হবে ফুটবলপ্রেমীদের। এই ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ আসনের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার। ভারতীয় মূল্যে প্রায় আড়াই লাখ টাকা। এই বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এ বার করা হল ৪১০৫ ডলার। যা ভারতীয় মূল্যে ৩ লাখ ৮০ হাজার টাকারও বেশি।

‘ফ্রন্ট ক্যাটাগরি ১’-এর পাশাপাশি ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ কিছু টিকিটের দামও বাড়ানো হয়েছে। এই বিভাগের টিকিটের সর্বোচ্চ দাম ১৯৪০ ডলার (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩৩০ ডলার (প্রায় ২ লাখ ১৬ হাজার ডলার)। রাউন্ড অফ সিক্সটিন পর্বের কিছু ম্যাচের টিকিটের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফিলাডেলফিয়ার ম্যাচে কিছু টিকিটের দাম করা হয়েছে ৯০৫ ডলার বা প্রায় ৮৪ হাজার টাকা। দাম বাড়ানো হয়েছে বসনিয়ার বিরুদ্ধে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও। এই ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ টিকিটের নতুন সর্বোচ্চ দাম ৩৩৬০ ডলার। যা ভারতীয় মূল্যে প্রায় ৩ লাখ ১১ হাজার টাকা।

Advertisement

বৃদ্ধি পেয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামও। আগে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ৮৬৮০ ডলার বা প্রায় ৮ লাখ টাকা। ফিফা জানিয়েছে, ফাইনালের সবচেয়ে বেশি দামের টিকিট হচ্ছে ১০৯৯০ ডলার বা প্রায় ১০ লাখ ১৭ হাজার টাকা। ফাইনালের ক্যাটাগরি ২ এবং ৩ বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামও বাড়ানো হয়েছে।

FIFA World Cup 2026 Ticket price football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy