Advertisement
E-Paper

সেমিফাইনালে উঠেও প্রচণ্ড ক্ষুব্ধ, রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন মেসি

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছেন মেসিরা। ১২০ মিনিটে খেলার ফয়সালা হয়নি। শেষে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে গেলেন মেসিরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১০:৪১
কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির সঙ্গে তর্ক রেফারি লাহোজের।

কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির সঙ্গে তর্ক রেফারি লাহোজের। ছবি: টুইটার

সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। কিন্তু লিয়োনেল মেসি খুশি নন। রেফারি নিয়ে তাঁর ক্ষোভ মিটছে না। স্পেনের রেফারি মাতেউ লাহোজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছ’টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড।

মেসি বনাম লাহোজ যদিও এই প্রথম নয়। ২০২০ সালে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে জার্সি খুলে দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন মেসি। সেই সময় হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। লা লিগায় ২০১৩-১৪ মরসুমে মেসির একটি গোল বাতিল করেছিলেন তিনি। সেই গোল বাতিল হওয়ায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ড্র করে বার্সেলোনা। লিগ জিতেও যায় তারা। সেই লাহোজের হাতেই ছিল শুক্রবারের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচ।

ম্যাচের মধ্যে মেসির সঙ্গে তর্কাতর্কি হয় মেসির। ম্যাচ শেষে আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “রেফারি সম্পর্কে আমি কিছু বলব না। কারণ সকলের সামনে যা বলব সেটা সত্যি হবে না। আমার মনে হয় ফিফার ভেবে দেখা প্রয়োজন, এ রকম ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কি না। এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়।”

ম্যাচে খেলতে নামার আগেই রেফারি নিয়ে প্রশ্ন ছিল মেসিদের মনে। সেটাও জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, “রেফারির নাম দেখে ম্যাচ শুরুর আগেই আমরা ভয়ে ভয়ে ছিলাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়াই উচিত নয়।”

প্রথমে আর্জেন্টিনা এগোল ২ গোলে। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা। কিন্তু শেষ দিকে ২ গোল শোধ করল নেদারল্যান্ডস। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। নেদারল্যান্ডসকে ৪-৩ ব্য়বধানে হারিয়ে সেমিফাইনালে গেলেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি থেকে গোল করা মেসি বলেন, “মারাদোনা আমাদের দেখছেন। আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে ও। আশা করি, শেষ পর্যন্ত মারাদোনা আমাদের পাশে থাকবেন।”

FIFA World Cup 2022 Argentina Football Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy