Advertisement
E-Paper

বিশ্বকাপের দেড় মাস আগে অধিনায়ককে নিয়ে উদ্বেগ ফ্রান্সের, লা লিগার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন এমবাপে

লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের ৮০ মিনিটের মাথায় বাঁ পায়ে অস্বস্তি অনুভব করেন কিলিয়ান এমবাপে। নিজেই মাঠ ছাড়তে চান রিয়াল অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৪
picture of football

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর দেড় মাস মতো। তার আগে উদ্বেগ তৈরি হল কিলিয়ান এমবাপেকে নিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এমবাপে। নিজেই মাঠ থেকে উঠে যেতে চান। স্বাভাবিক ভাবেই আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘আমাদের মেডিক্যাল স্টাফেরা এমবাপের চোট পরীক্ষা করেছেন। এমবাপের বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে।’’ চোট কতটা গুরুতর তা অবশ্য জানানো হয়নি। রিয়াল সূত্রে খবর, চিকিৎসকেরা মনে করছেন এমবাপের চোট গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। শুক্রবার রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচ ছিল এমবাপেদের। ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করেন এমবাপে। ইশারায় তাঁকে তুলে নিতে বলেন। ঝুঁকি নেননি রিয়াল মাদ্রিদের কোচ আলবারো আরবেলোয়া।

রিয়ালের পাশাপাশি এমবাপের চোট চিন্তায় ফেলেছে ফ্রান্সকেও। তাঁর নেতৃত্বেই আগামী বিশ্বকাপ খেলার কথা ফ্রান্সের। তাদের আক্রমণের অন্যতম প্রধান ভরসাও তিনি। স্বাভাবিক ভাবেই এমবাপের চোট উদ্বেগ বাড়িয়েছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর। আশা করা হচ্ছে, বিশ্বকাপে এমবাপের খেলতে সমস্যা হবে না। আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের বিশ্বকাপের প্রথম ম্যাচ।

Kylian Mbappe La Liga Injury FIFA World Cup 2026 france
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy