Advertisement
E-Paper

এমবাপে, নেমারের পর এ বার চোট পেলেন মেসিও, বিরাট চাপে পিএসজি

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শনিবার মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। পরের সপ্তাহেই রয়েছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৬
lionel messi of psg

মোনাকোর বিরুদ্ধে ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু সোমবারই অনুশীলনে ফিরবেন। আশা পিএসজির। ফাইল ছবি

বড় চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপে। চোট থাকায় আগের ম্যাচে খেলতে পারেননি নেমারও। বাকি ছিলেন লিয়োনেল মেসি। এ বার তিনিও চোট পেলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শনিবার মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। পরের সপ্তাহেই রয়েছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চিন্তায় তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ।

গত বুধবারই মার্সেইয়ের কাছে হেরে গিয়েছে পিএসজি। মেসি সেই ম্যাচে একেবারেই ভাল খেলতে পারেননি। আগামী ৪৮ ঘণ্টায় তাঁর চোটের শুশ্রূষা হবে। পিএসজি জানিয়েছে, তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন। তিনি সন্দেহ কাটছে না।

কোচ ক্রিস্টোফ গালচিয়ে অবশ্য আশঙ্কার কোনও কারণ দেখছেন না। তিনি বলেছেন, “মোনাকোর বিরুদ্ধে ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু সোমবারই অনুশীলনে ফিরবে ও। তাই ওকে নিয়ে সন্দেহ করার কোনও কারণই নেই। দলে লিয়োর গুরুত্ব আমরা জানি। ওর অনুপস্থিতিতে হয়তো অন্য কৌশলে খেলতে হবে আমাদের। আশা করি বাকি ফুটবলাররা ওর দায়িত্ব নেবে এবং দলকে জয় এনে দেবে। মরসুমের মাঝে এমন সমস্যা হতেই পারে।”

Lionel Messi PSG Paris Saint-Germain UEFA Champions League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy