E-Paper

দাপটে জিতল আর্সেনাল, নিউক্যাসেলের কাছে হার চেলসির

ম্যাচের পরে ভিক্টর সতীর্থের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘‘অসাধারণ। ও কীরকম খেলেছে সেটা সবাই দেখেছেন। যত বার ও বল পেয়েছে মাথা ঠান্ডা রেখে খেলেছে এবং কোনও ভয়ডরের লেশমাত্র ছিল না।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৭:২৭
ম্যাক্স ডাওম্যান।

ম্যাক্স ডাওম্যান। ছবি: রয়টার্স।

ইপিএলে শনিবার কনিষ্ঠতম হিসেবে গোল করার নজির গড়লেন আর্সেনালের ম্যাক্স ডাওম্যান। ১৬ বছর ৭৩ দিন বয়সে তিনি এ দিন এভার্টনের বিরুদ্ধে গোল করেন ম্যাচের সংযুক্ত সময়ে। তার আগে অবশ্য আর্সেনালকে দ্বিতীয়ার্ধের শেষের দিকে এগিয়ে দিয়েছিলেন ভিক্টর ইয়োকেরেস। শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে আর্সেনাল।

এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ম্যাচের পরে ভিক্টর সতীর্থের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘‘অসাধারণ। ও কীরকম খেলেছে সেটা সবাই দেখেছেন। যত বার ও বল পেয়েছে মাথা ঠান্ডা রেখে খেলেছে এবং কোনও ভয়ডরের লেশমাত্র ছিল না।’’ যোগ করেছেন, ‘‘ম্যাক্স দুর্দান্ত ফুটবলার। গোলটাও দারুণ ভাবে করেছে। ওর জন্য সত্যিই আমি দারুণ খুশি। প্রত্যেকটা জয়ই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটা ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করি।’’ তবে আর একটি ম্যাচে নিউক্যাসলের কাছে ০-১ গোলে হেরেছে চেলসি। ম্যাচের ১৮ মিনিটে গোল করেন অ্যান্টনি গর্ডন। এই হারের পরে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবলেপাঁচ নম্বরে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Arsenal Max Dowman EPL English Premier League Everton

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy