Advertisement
E-Paper

লিগ জয়ের দৌড়ে মঙ্গলবার মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম‍্যাচ, ‘সব আমাদের হাতেই রয়েছে’, চাপ নিচ্ছেন না কোচ লোবেরা

পয়েন্ট তালিকায় ইন্টার কাশী ভাল জায়গায় নেই। তার উপর কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস রবিবার রাতে ইস্তফা দিয়েছেন। সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহনবাগান কোচ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৯:৪৫
picture of football

সের্জিয়ো লোবেরা। —ফাইল চিত্র।

আইএসএলের শেষ ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে মোহনবাগানের। ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে সের্জিয়ো লোবেরার দল। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইন্টার কাশীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে তিন পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য মোহনবাগান কোচের।

লোবেরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তাই নিজেও চাপ নিচ্ছেন না। ফুটবলারদেরও চাপ নিতে বারন করেছেন। ইন্টার কাশী ম্যাচের আগের দিন সবুজ-মেরুন কোচ বলেছেন, ‘‘আমাদের এখন লক্ষ্য ঘরের মাঠে ইন্টার কাশী ম্যাচ জেতা। আপাতত সেদিকেই মনোনিবেশ করছি। এখনও সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। সেটাও আমাদের হাতেই। কঠিন পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে আমরা লিগ জয় নিশ্চিত করতে চাই।’’ তিনি আরও বলেছেন, ‘‘ইন্টার কাশী সহজ প্রতিপক্ষ নয়। আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলব। এখন আমরাও সেরা ফর্মে নেই। কিন্তু লক্ষ্য পূরণ করতে গেলে এই ম্যাচ জিততেই হবে।’’

আইএসএলে ইন্টার কাশী ভাল অবস্থায় নেই। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে তারা। তার উপর ইন্টার কাশীর কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস রবিবার রাতেই ইস্তফা দিয়েছেন। সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহনবাগান কোচ। এফসি গোয়া ম্যাচের পারফরম্যান্সে অসন্তুষ্ট হলেও জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, রবসনদের উপর আস্থা রাখছেন লোবেরা।

গোয়া ম্যাচের ব্যর্থতা নিয়ে মোহনবাগান কোচ বলেছেন, ‘‘আমরা যথেষ্ট সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি। ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের দুর্বলতা প্রতিপক্ষ দল কাজে লাগিয়েছে। ফাইনালে থার্ডে ফিনিশিংয়ের ব্যাপারে আমাদের আরও নিখুঁত হতে হবে। কয়েকটা ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারিনি আমরা। আমাদের আরও বেশি গোল করতে হবে।’’

গোয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা নিয়ে কোনও অজুহাত দিতে চান না লোবেরা। বাকি সব ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। মঙ্গলবার ঘরের মাঠ থেকেই লিগ জয়ের জন্য ঝাঁপাতে চান সবুজ-মেরুন কোচ।

Sergio Lobera Mohun Bagan Super Giant Inter Kashi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy