অরল্যান্ডো সিটি-র বিরুদ্ধে গোল করে এবং করিয়ে ৩৩ মিনিটের মধ্যে ইন্টার মায়ামিকে ৩-০ এগিয়ে দিয়েছিলেন লিয়োনেল মেসি। তা সত্ত্বেও ৩-৪ হারল ডেভিডবেকহ্যামের দল।
খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই মায়ামি এগিয়ে যায়। তেলাস্কো সেগোভিয়ার ক্রসে মাথা ছুঁইয়ে ১-০ করেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটে ব্যবধান বাড়ান তেলাস্কো। নেপথ্যে লুইস সুয়ারেস-মেসি যুগলবন্দি। ৩৩ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে ৩-০ করেন মেসি। ফুটবল জীবনের ৯০৬ নম্বর গোল করলেন তিনি। ৩৯ মিনিটে ব্যবধান কমান মার্তিন ওসেদা।
দ্বিতীয়ার্ধে নাটকীয় ভাবে বদলে যায় ম্যাচের ছবি। দুরন্ত হ্যাটট্রিক করে মেসির মঞ্চে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টিনারই ২৭ বছর বয়সি মার্তিন। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। মার্তিন হ্যাটট্রিক করেন ৭৯তম মিনিটে পেনাল্টি থেকে। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) ৪-৩ করে টাইরিস স্পাইসার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)