Advertisement
E-Paper

Surajit Sengupta: আরও সঙ্কটে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, এখনও তিনি ভেন্টিলেশনে

সঙ্কট এখনও কাটেনি সুরজিৎ সেনগুপ্তের। উল্টে তা কিছুটা হলেও বেড়েছে। প্রাক্তন এই ফুটবলারকে এখনও রাখা হয়েছে ভেন্টিলেশনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৬:৩৯
সুরজিতের সঙ্কট কাটেনি

সুরজিতের সঙ্কট কাটেনি ফাইল ছবি

সঙ্কট এখনও কাটেনি সুরজিৎ সেনগুপ্তের। উল্টে তা কিছুটা হলেও বেড়েছে। প্রাক্তন এই ফুটবলারকে এখনও রাখা হয়েছে ভেন্টিলেশনে। তাঁর শরীরে কোভিডের সংক্রমণ আরও বেড়েছে। মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যানে সংক্রমণের তীব্রতা বোঝা গিয়েছে।

উল্লেখ্য, শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় তিন প্রধানে খেলা এই প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। ভেন্টিলেশনের সাহায্যে প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, শনিবার বিকেলে তাঁর মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যান করা হয়। বুকের সিটি স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর শরীরে কোভিড নিউমোনাইিটিসের লক্ষণ রয়েছে। পাশাপাশি, হৃদ্‌যন্ত্রের অবস্থাও ভাল নয়। বিশেষজ্ঞরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।

সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুরজিৎকে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সুরজিতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়ে যে, একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হবে এই প্রাক্তন ফুটবলারের জন্য।

ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজিৎ। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।

Surajit Sengupta footballer Ventilation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy