Advertisement
E-Paper

মহিলাদের জাতীয় ফুটবলের প্রথম ম্যাচে দাপুটে জয় বাংলার

অরুণাচলের বিরুদ্ধে শুরু থেকেই দাপট ছিল বাংলার মেয়েদের। প্রথম দিকেই বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল তারা। তবে কাজে লাগাতে পারেনি। ম্যাচে ৩-০ জেতে তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৮:৩০
বাংলার তিন গোলদাতা।

বাংলার তিন গোলদাতা। — নিজস্ব চিত্র

জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স বাংলার। প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। দুর্দান্ত খেললেন বাংলার মেয়েরা।

অরুণাচলের বিরুদ্ধে শুরু থেকেই দাপট ছিল বাংলার মেয়েদের। প্রথম দিকেই বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল তারা। তবে কাজে লাগাতে পারেনি। যদিও ম্যাচের প্রথম দু’টি গোল হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটে বাংলাকে এগিয়ে দেন তিতলি সরকার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে দ্বিতীয় গোল মৌসুমি মুর্মুর।

দ্বিতীয়ার্ধেও বাংলার দাপট বজায় ছিল। কিন্তু গোল করতে পারছিল না তারা। তৃতীয় গোলের জন্যে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় পর্যন্ত। গোল করেন রিম্পা হালদার।

Advertisement

আগামী ২৭ মার্চ বাংলার পরের খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। সকাল ৯টা থেকে। বাংলার সবক’টি ম্যাচই হবে মথুরাতে। গ্রুপে বাংলার তৃতীয় প্রতিপক্ষ উত্তর প্রদেশ।

Bengal Football Women's football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy