Advertisement
E-Paper

ধর্ষণ করেছিলেন মাইক টাইসন, অভিযোগ ৩৩ বছর পর

অভিযোগকারী মহিলা জানিয়েছেন যে, টাইসনের গাড়িতে উঠেছিলেন তিনি। তারপরেই টাইসন জোর করে তাঁর শরীরে আপত্তিকর ভাবে হাত দেন এবং তাঁকে চুম্বন করার চেষ্টা করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ২৩:০৯
অভিযোগকারী মহিলা জানিয়েছেন যে, টাইসনের গাড়িতে উঠেছিলেন তিনি।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন যে, টাইসনের গাড়িতে উঠেছিলেন তিনি। —ফাইল চিত্র

মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নব্বইয়ের দশকের শুরুতে একটি নাইটক্লাবে তিনি ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ এক মহিলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, সেই ঘটনার পর শারীরিক এবং মনসিক ভাবে ক্ষতি হয়েছে তাঁর। দীর্ঘ দিন ধরে এই কষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে।

মহিলা যে অভিযোগটি করেছেন, তাতে ঘটনার কোনও তারিখ উল্লেখ করা নেই। তিনি শুধু জানিয়েছেন নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই ঘটনা ঘটে। ওই সময়ই ডিজ়াইরি ওয়াশিংটন নামে এক মডেল অভিযোগ করেছিলেন যে, টাইসন তাঁকে ধর্ষণ করেছিলেন। ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি সেই ঘটনা ঘটে। ইন্ডিয়ানাপোলিসের সেই ঘটনায় অভিযুক্ত হয়ে টাইসনকে ৩ বছর জেলে যেতে হয়।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন যে, টাইসনের গাড়িতে উঠেছিলেন তিনি। তারপরেই টাইসন জোর করে তাঁর শরীরে আপত্তিকর ভাবে হাত দেন এবং তাঁকে চুম্বন করার চেষ্টা করেন। মহিলা বলেন, “আমি বার বার তাঁকে নিষেধ করি। কিন্তু ও আমাকে আক্রমণ করেই যাচ্ছিল। তার পর আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।”

সেই মহিলার আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, “আমি শুধু মহিলার কথায় বিশ্বাস করিনি। অনুসন্ধান করে দেখেছি যে, তাঁর অভিযোগের সত্যতা রয়েছে।” অভিযোগকারী মহিলাকে আবার মানসিক ভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে মনে করায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। টাইসনের তরফে এখনও পর্যন্ত কোনও কথা বলা হয়নি। ৫৬ বছরের টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রবিন গিভেন্স আশির দশকের শেষের দিকে বিবাহবিচ্ছেদ করার সময় জানিয়েছিলেন যে, তাঁর উপর শারীরিক অত্যাচার করতেন টাইসন।

Mike Tyson rape boxing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy