Advertisement
E-Paper

গায়ত্রীর বিদায়

নেদারল্যান্ডসে চলতি ডাচ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হারল পুল্লেলা গোপীচন্দের মেয়ে। শনিবার দুর্দান্ত ফর্মে ছিলেন গায়ত্রী। কিন্তু এ দিন তার খেলার মধ্যে সেই আগ্রাসী মনোভাব ধরাই পড়েনি। প্রতিযোগিতার অষ্টম বাছাই, তাইল্যান্ডের বেনইয়াপা আইমসার্দের কাছে স্ট্রেট সেটে ১৫-২১, ১৬-২১ পয়েন্টে হেরেছে গায়ত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৫:২১
বিদায় গায়ত্রী গোপীচন্দের। ফাইল চিত্র

বিদায় গায়ত্রী গোপীচন্দের। ফাইল চিত্র

প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বিদায় গায়ত্রী গোপীচন্দের।

নেদারল্যান্ডসে চলতি ডাচ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হারল পুল্লেলা গোপীচন্দের মেয়ে। শনিবার দুর্দান্ত ফর্মে ছিলেন গায়ত্রী। কিন্তু এ দিন তার খেলার মধ্যে সেই আগ্রাসী মনোভাব ধরাই পড়েনি। প্রতিযোগিতার অষ্টম বাছাই, তাইল্যান্ডের বেনইয়াপা আইমসার্দের কাছে স্ট্রেট সেটে ১৫-২১, ১৬-২১ পয়েন্টে হেরেছে গায়ত্রী। শেষ ষোলো পর্বেই শেষ হয়ে গেল পুল্লেলা গোপীচন্দ কন্যার অভিযান। তবে শুধু গায়ত্রী বলেই নয়। রবিবার সমস্ত বিভাগে হতাশ করেছে ভারতীয় প্রতিযোগীরা। মধ্য প্রদেশের ১৭ বছরের নতুন তারা প্রিয়াংশু গত কাল কোয়ার্টার ফাইনালে উঠলেও এ দিন হার মেনেছে প্রতিযোগিতার চতুর্থ বাছাই, কানাডার ব্রায়ান ইয়ং-র কাছে। ম্যাচের ফল ব্রায়ানের পক্ষে ২১-১৩, ২২-২০। মণিপুরের মইসনাম মেইরাবা লুয়াং লড়াই করে হার মেনেছে তৃতীয় বাছাই, ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান অদিন্তর কাছে। অদিন্তর পক্ষে ফল ২১-১৮, ২১-১০। অন্ধ্র প্রদেশের সাই চরণ কোয়া স্ট্রেট সেটে হার মেনেছে চিনের লি ইয়ুঞ্জের কাছে ১৫-২১, ১৬-২১ ফলে। ডাবলস ইভেন্টেও নবনীত বোক্কা এবং বিষ্ণু বর্ধন গৌড় জুটি ২১-১৭, ১৯-২১, ১০-২১ ফলে হেরেছে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে।

Dutch Junior International Championship Badminton Gayathri Gopichand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy