ছেলে অগস্ত্যর সঙ্গে ভারতীয় দলের হোটেলে সুইমিং পুলে খেলছেন হার্দিক পাণ্ড্য। সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। ছবির নীচে ভারতীয় অলরাউন্ডার লেখেন, ‘বাপের ব্যাটা।’
শুধু অগস্ত্য নয়, সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সার্বিয়া নিবাসী বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচও। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করলেও ভারতের টেস্ট দলে এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি হার্দিক।
তবে ব্যাক্তিগত জীবন বেশ উপভোগ করছেন হার্দিক। গত বছরই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর জুলাই মাসে জন্ম হয় অগস্ত্যর। বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। দিন-রাতের এই টেস্ট অনুষ্ঠিত হবে মোতেরায়। এখন দেখার এই ম্যাচ জিতে সিরিজে ভারত এগিয়ে যেতে পারে কি না।
Daddy’s boy ❤️ pic.twitter.com/gr8DkUzUsF
— hardik pandya (@hardikpandya7) February 22, 2021