Advertisement
E-Paper

‘নতুন শিল্ড’-কে স্বাগত সুভাষদের

তীব্র বিতর্কের মধ্যে শুরু হয়ে গেল নব্য কাঠামোর আইএফএ শিল্ড। ঐতিহ্য ভেঙে দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট, শতবর্ষপ্রাচীন শিল্ড হয়ে গিয়েছে যুব টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৯-দের। বুধবার যার শুরুটাও হল অনেকের অজান্তেই। মেরেকেটে শ’দুয়েক দর্শক এসেছিলেন ইস্টবেঙ্গল মাঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০৪:১৭
ফাঁকা গ্যালারির সামনে শুরু হল আইএফএ শিল্ড। ছবি: উৎপল সরকার।

ফাঁকা গ্যালারির সামনে শুরু হল আইএফএ শিল্ড। ছবি: উৎপল সরকার।

তীব্র বিতর্কের মধ্যে শুরু হয়ে গেল নব্য কাঠামোর আইএফএ শিল্ড।

ঐতিহ্য ভেঙে দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট, শতবর্ষপ্রাচীন শিল্ড হয়ে গিয়েছে যুব টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৯-দের। বুধবার যার শুরুটাও হল অনেকের অজান্তেই। মেরেকেটে শ’দুয়েক দর্শক এসেছিলেন ইস্টবেঙ্গল মাঠে।

তারকা ফুটবলার ছাড়া এই ‘নতুন শিল্ড’ আদৌ জনপ্রিয়তা পাবে কি না তা নিয়ে যখন আইএফএ-র অন্দরেই বিতর্ক, তখন সুভাষ ভৌমিক, শ্যাম থাপার মতো একদা শিল্ড কাঁপানো প্রাক্তনরা আইএফএ-র এই নব্য ভাবনাকে স্বাগতই জানিয়েছেন।

Advertisement

সুভাষ এ দিন উদ্বোধনী ম্যাচ দেখার ফাঁকে বলে দিলেন, ‘‘বড় দলের সময় মেনে কোনও ক্রমে শিল্ড করার চেয়ে অনূর্ধ্ব১৯ টুর্নামেন্ট করা ভাল। তবে আরও সময় নিয়ে শীতে এই যুব টুর্নামেন্ট করলে বাংলার ফুটবল লাভবানই হবে।’’

এই শিল্ডেই যাঁর অসাধারণ সব গোল আছে সেই শ্যাম থাপার নস্টালজিক মন্তব্য, ‘‘শিল্ডটা কী ছিল! কত গোল করেছি! তবে ইদানীং যে ভাবে শিল্ড চলছিল তার চেয়ে এটা অনেক ভাল। অনেক নতুন ফুটবলার উঠে আসবে। চোখে পড়বে সবার।’’ যদিও ছোটদের নিয়ে কাজ করা প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এ দিন উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে ভিন্নমত পোষণ করছেন। ‘‘যে ভাবে এই টুর্নামেন্টের ভাবনা হয়েছে তাতে মনে হয়না ফুটবলের উন্নতি হবে!’’

প্রথম ম্যাচে যুব ইস্টবেঙ্গল ১-০ হারাল যুব ইউনাইটেডকে। পেনাল্টি থেকে গোল করেন হীরা মণ্ডল। ইউনাইটেডের মনোতোষ চাকলাদার হাতে বল লাগিয়েছিলেন। ম্যাচে কিন্তু বেশিরভাগই কলকাতা লিগ খেলা ফুটবলার। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, ‘‘এ বার নানা কারণে হয়ে উঠল না। পরের বছর বিশ্বের অন্তত তিন চারটে নামী ক্লাবের যুব দলকে আনব। দেখবেন শিল্ডের চেহারাটাই বদলে যাবে।’’

under 19 tournament heritage ifa shield youth east bengal win new ifa shield
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy