আবার অবাক করল কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের মতোই আরও একটি অবাক করা সিদ্ধান্ত নিল তারা। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকেই প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলল কেকেআর। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ অবাক করছে।
আগের ম্যাচে টস জিতলেও এই ম্যাচে হারেন রাহানে। আগের দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাহানে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের সমালোচনা হয়েছিল। পন্থ অবশ্য সেই পথে হাঁটেননি। চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে আবার রাহানে জানান, তিনি টস জিতলে বল করতেন।
তার পরেই দলের ক্রিকেটারদের নাম বলতে গিয়ে রাহানে বলেন, “একটাই বদল হয়েছে। সুনীল এসেছে ব্লেসিংয়ের জায়গায়। বরুণের হাতের চোট এখনও সারেনি। ক্যামেরন গ্রিন বল করতে পারবে। তাই আমরা ওকে রেখেছি। তাতে দলের ভারসাম্য ভাল হয়েছে। রভম্যান পাওয়েলও খেলছে।”
আরও পড়ুন:
কেকেআরের হয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন ব্লেসিং মুজ়ারাবানি। তিনিই একমাত্র বোলার, যিনি নজর কেড়েছেন। কিছুটা হলেও বুদ্ধি করে বল করছেন। সেই বোলারকেই এই ম্যাচে রাখেনি কেকেআর। অর্থাৎ, আরও অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামবেন রাহানেরা।
কেকেআরের প্রথম একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, রভম্যান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, নবদীপ সাইনি, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার— মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, তেজস্বী দাহিয়া, রাহুল ত্রিপাঠী, টিম সেইফার্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৪৬
কোহলির বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারল না শুভমনের গুজরাত, একপেশে জয়ে আইপিএলের ফাইনালে গত বারের চ্যাম্পিয়নেরা -
১৭:০২
অবশেষে ভারতীয় বোর্ডের নির্দেশ মানলেন অর্শদীপ, সমাজমাধ্যম থেকে ২০০-র বেশি পোস্ট মুছলেন ‘অবাধ্য’ জোরে বোলার -
আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে
-
প্রকাশ্যে অসুস্থ কাম্বলি, আইপিএলে মুম্বই-রাজস্থান ম্যাচ দেখতে অশক্ত শরীরে ওয়ানখেডেতে হাজির
-
কোহলির সঙ্গে করমর্দন বিতর্ক নিয়ে সরব হেডের স্ত্রী, খারাপ অভিজ্ঞতার কথা জানালেন জেসিকা