Advertisement
E-Paper

বিশ্বকাপ হকিতে দুর্দান্ত শুরু ভারতের, প্রথম ম্যাচেই স্পেনকে ২-০ হারালেন হরমনপ্রীতরা

হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতল ভারত। শুক্রবার রৌরকেলার বীরসা মুন্ডা স্টেডিয়ামে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গোল করলেন অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৫৫
গোলের পর ভারতের হকি খেলোয়াড়দের উচ্ছ্বাস।

গোলের পর ভারতের হকি খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: পিটিআই

হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতল ভারত। শুক্রবার রৌরকেলার বীরসা মুন্ডা স্টেডিয়ামে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গোল করলেন অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ। প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। কারণ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল ছিল। ভারত পরের ম্যাচ খেলবে রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে।

এই জয় ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েকটা মাস স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভাল হয়নি। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র এক বার। প্রতি বারই এই দু’দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার ছিল ব্যতিক্রম। ভারত খুবই হিসেব কষে খেলল। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেছে। বল বেশি নিয়ন্ত্রণে রেখেছিল ভারত।

এ দিন প্রথম থেকেই ভারত চাপে রাখতে শুরু করে স্পেনকে। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত রোহিদাস। তিনি ওড়িশারই ছেলে। স্থানীয় ছেলের গোলের উদ্বেল হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ২০ হাজার দর্শকাসনের একটিও খালি ছিল না ভারতের খেলার সময়। অমিত বিশ্বকাপে ভারতের হয়ে ২০০তম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ভারত। একক দক্ষতায় দুর্দান্ত গোল করেন হার্দিক। বাঁ দিক থেকে একাই বল টেনে এনে ঢুকে পড়েছিলেন স্পেনের ডি বক্সে। সেখান থেকে ক্রস করতে যান। তা বাঁচাতে গিয়ে স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল গোলে ঢুকে যায়।

Hockey India FIH Hockey World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy