Advertisement
E-Paper

Indian Football Team: নেপালের বিরুদ্ধে কোনও রকমে ড্র ভারতের, মান বাঁচালেন থাপা

নেপালের বিরুদ্ধেও ড্র করল ভারত। নেপালে প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করলেন সুনীল ছেত্রীরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১
অনিরুদ্ধ থাপা

অনিরুদ্ধ থাপা টুইটার

নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ড্র করল ভারত। নেপালে প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করলেন সুনীল ছেত্রীরা। অনিরুদ্ধ থাপার গোলে ১-১ ড্র হল ম্যাচ।

ইগর স্তিমাচ এর জন্য কাঠমান্ডুর মাঠকে দায়ী করতেই পারেন। তবে বৃহস্পতিবার সে ভাবে আক্রমণ তুলতে আনতে ব্যর্থ হয়েছেন সুনীল ছেত্রীরা

ভারতের ডিফেন্সের ভুলে ৩৬ মিনিটে নেপালকে এগিয়ে দেন অঞ্জন বিস্তার। গুরপ্রীত সিংহ সান্ধু এগিয়ে থাকায় চিংগেলসানা সিংহের ব্যাক পাস ধরতে পারেননি। সুযোগ বুঝে গোলে বল ঠেলে দেন অঞ্জন। প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি ভারত।

ম্যাচের শেষ দিকে বেশ কয়েক বার ভারতের গোল লক্ষ্য করে আক্রমণ তুলে এনেছিল নেপাল।

৬০ মিনিটে ভারতকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা থাপা। পেনাল্টি বক্সের বাইরে থেকে সুনীলের ডান পায়ের দুরন্ত শট কোনও মতে বাঁচান কিরেন লিম্বু। ফিরতি বলে গোল করে যান থাপা।

রবিবার ফের নেপালের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলরা।

Anirudh Thapa Indian Football Team AIFF Sunil Chhetri Gurpreet Singh Sandhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy