কেউ খুব একটা চেনেন না। চিনিয়ে দিলেন বিরাট কোহালি। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবি এবং সোহম দেশাইয়ের সঙ্গে ছবি দিলেন টুইটারে। তবে ছবির ক্যাপশনে এই দুজন সম্পর্কে খুব একটা ভাল কিছু লেখেননি তিনি। মজা করেই কোহালি বলেছেন, এই দুজন তাঁদের (ক্রিকেটারদের) জীবন দুর্বিষহ করে তুলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে আমদাবাদে চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। তার আগে কোহালির ভারতীয় দলকে কড়া অনুশীলন করাচ্ছেন ওয়েবি এবং দেশাই। এই দুজনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে কোহালি লিখেছেন, ‘‘জিমে এই দুজন আমাদের জীবন কঠিন করে তোলে। তবে তার জন্যই মাঠে আমাদের জীবন সহজ হয়ে য়ায়।
এর আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেও ওয়েবির সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন কোহালিদের দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও।
The boys who make life hard in the gym but easy on the field🤝👏
— Virat Kohli (@imVkohli) March 1, 2021pic.twitter.com/L8vQcpTSSp