Advertisement
E-Paper

India vs England 2021: কোহলীর মুখের ভাষা সবথেকে খারাপ, হেরে গিয়ে হঠাৎ মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের

কম্পটনের টুইটে একাধিক নেটাগরিকের মন্তব্য জেমস অ্যান্ডারসনের আচরণ নিয়ে

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১০:৪১
বিরাট কোহলী

বিরাট কোহলী

ইংল্যান্ডের হয়ে মাত্র ১৬টি টেস্ট খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বিরাট কোহলী সম্পর্কে মন্তব্য করলেন নিক কম্পটন। তাঁর মতে কোহলীর মুখের ভাষা সব থেকে খারাপ। লর্ডসে কোহলীদের কাছে ইংল্যান্ডের হারের পর এমনই মন্তব্য করলেন এই প্রাক্তন ক্রিকেটার।


২০১২ সালে ভারতের বিরুদ্ধেই অভিষেক ঘটে কম্পটনের। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেন তিনি। ৪ বছরে মাত্র ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন কম্পটন।


টুইট করে কম্পটন লেখেন, ‘কোহলীর মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমি যে অপব্যবহার পেয়েছিলাম, তা ভুলব না। আর এই ঘটনা এটাই প্রমাণ করে রুট, তেন্ডুলকর, উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’

নিক কম্পটন

নিক কম্পটন

কম্পটনের এই টুইটের পর নেটাগরিকরা পাল্টা প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের আচরণ নিয়ে। উঠে এসেছে জেমস অ্যান্ডারসনের খারাপ ব্যবহার। যশপ্রীত বুমরা ব্যাট করতে নামলে তাঁর প্রতি ইংল্যান্ডের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


অনেক নেটাগরিক লেখেন, ‘কোহলীকে খারাপ কথা বলে প্রচারের আলোয় থাকতে চাইছেন কম্পটন।’ ১৬টি টেস্টে মাত্র ৭৭৫ রান করা কম্পটনের মন্তব্য ঘিরে নেটমাধ্যমে ঝড়।

২৫ অগস্ট থেকে শুরু লিডস টেস্টেও আক্রমণাত্মক ভঙ্গিতেই থাকবেন কোহলী। রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন লর্ডসে। এ বার ২-০ এগিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দিতে চাইবেন ভারত অধিনায়ক।

Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy