Advertisement
E-Paper

‘জামাইকা টু ইন্ডিয়া’ হিপহপ গানে নেটাগরিকদের মাতালেন ক্রিস গেল

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে পঞ্জাব কিংস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৫:২৯
ক্রিস গেল ও  এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে অভিনেত্রীরা

ক্রিস গেল ও এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে অভিনেত্রীরা ছবি ইনস্টাগ্রাম

নতুন গান নিয়ে এলেন ক্রিস গেল। এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে হিপহপ গানে মাতিয়ে দিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। ইউটিউবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় গেলের গান। গানের নাম ‘জামাইকা টু ইন্ডিয়া’। এই ভিডিয়োতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন অভিনেত্রীও।

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে পঞ্জাব কিংস। পঞ্জাব দলের সদস্য গেল এরমধ্যেই নিজের গান প্রকাশ করে চমকে দিলেন। গান প্রকাশের আগে সহ শিল্পী এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে ছবি নেটমাধ্যমে প্রকাশ করে ‘ইউনিভার্স বস’ লেখেন, ‘বান্তাই তোমার সঙ্গে দেখা করতে পেরে আমি গর্বিত। তুমি দারুণ প্রতিভাবান, পেশাদার একজন মানুষ। আমি আর অপেক্ষা করতে পারছি না’।

কয়েকদিন আগেই নিভৃতবাস শেষ হওয়ার আনন্দে মাইকেল জ্যাকসনের ‘‘স্মুদ ক্রিমিনাল’’ গানের সঙ্গে মুনওয়াকের স্টেপে নাচতে দেখা যায় গেলকে। পঞ্জাব কিংসের প্রকাশ করা সেই ভিডিয়ো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে নেটমাধ্যমে।

chris gayle IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy