Advertisement
E-Paper

কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস?

প্রথম তিনটি ম্যাচ মুম্বইতে খেলার পর দুটি ম্যাচ চেন্নাইতে খেলবে তারা। এরপর চারটি ম্যাচ আমদাবাদে খেলে লিগের শেষ পাঁচটি ম্যাচ কলকাতায় খেলবে দিল্লির এই দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১১:১৬
প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে নামবেন ঋষভরা

প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে নামবেন ঋষভরা ফাইল চিত্র

ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। তবে গতবার তারা আইপিএলের ফাইনালে গিয়েছিল। এবারে তাদের প্রথম ম্যাচ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে।

প্রথম তিনটি ম্যাচ মুম্বইতে খেলার পর দুটি ম্যাচ চেন্নাইতে খেলবে তারা। এরপর চারটি ম্যাচ আমদাবাদে খেলে লিগের শেষ পাঁচটি ম্যাচ কলকাতায় খেলবে দিল্লির এই দল। ২৯ এপ্রিল আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবেন ঋষভ পন্থরা। ৮ মে আমদাবাদেই কলকাতার বিরুদ্ধে লিগের ফিরতি ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালস।

গতবার খেতাবের খুব কাছাকাছি পৌঁছে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে নামতে চাইছে দিল্লি।

কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস?

কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস?

rishabh pant Delhi capitals IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy